নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে গৃহবধুকে গলা কেটে হত্যা মামলায় নাজিম গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে গৃহবধুকে গলা কেটে হত্যা মামলায় নাজিম গ্রেফতার

প্রকাশিতঃ

প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক নারীকে গলা কেটে হত্যা মামলার আসামি নীরব ওরফে নাজিমকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার (১৬ আগস্ট) রাতে ঝালকাঠি জেলার নলছিটি থানার তিমিরকাঠি এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১৭ আগস্ট) সকালে স্কোয়াড কমান্ডার মো. শামসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।
গ্রেফতারকৃত নীরব ভোলার খানবাড়ি এলাকার চান্দু খাঁ’র ছেলে।
মামলার এজাহারের বরাত দিয়ে র‌্যাব জানায়, ঢাকার ওয়ারী থানার গোপিবাগ আরকে মিশন রোডে মৃত আব্দুল হাই-এর ছেলে মো. রুবেলের সঙ্গে সাবিনা আক্তার লাকির বিবাহ হয়। তাদের ঘরে একটি পুত্র সন্তান ও তিনটি কন্যা সন্তান রয়েছে। মো. রুবেল গ্রিল ওয়ার্কশপে কাজ করেন। গত ৮ আগস্ট সকাল মো. রুবেলের স্ত্রী সাবিনা আক্তার লাকি পূর্বের ন্যায় তাকে কোনো কিছু না জানিয়ে বাসা হতে বের হয়ে যায়।
১৩ আগস্ট সকালে সিদ্ধিরগঞ্জ থানা থেকে ফোন পেয়ে রুবেল সিদ্ধিরগঞ্জের সওজ (সড়ক ও জনপথ শিমরাইল শাখা, চিটাগং রোড সংলগ্ন) কলোনির ভেতরে জনৈক তাহের সরকারের টিনশেডের ভাড়াঘরে আসেন। এ সময় তার স্ত্রী সাবিনা আক্তার লাকির (৩৬) গলাকাটা দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি।
র‌্যাব আরও জানায়, আসামি নীরব ওরফে নাজিম রুবেলের স্ত্রী সাবিনা আক্তার লাকিকে ফুঁসলিয়ে উক্ত ভাড়া বাসায় আনেন। গত ১২ আগস্ট রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে গলায়, গালে ও ঘাড়ের পেছন দিক দিয়ে জবাই করে হত্যা করেন।
গ্রেফতারকৃত নীরব ওরফে নাজিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট সকালে শিমরাইলের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) এর কলোনি থেকে গৃহবধূ সাবিনা আক্তার লাকির গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। নিহত সাবিনা আক্তার লাকি ঢাকার ওয়ারীর গোপীবাগের মৃত শামসুল হকের মেয়ে এবং মো. রুবেলের স্ত্রী।
এ ঘটনায় নিহতের স্বামী মো. রুবেল বাদী হয়ে নীরব ওরফে নাজিমসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা একটি হত্যা মামলার দায়ের করেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!