নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
আজমেরী ওসমানে সহযোগী শাহীন মিয়া গ্রেপ্তার

আজমেরী ওসমানে সহযোগী শাহীন মিয়া গ্রেপ্তার

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি : নাসিক ২৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার ২০ আগস্ট দিবাগত রাত সাড়ে ৩টায় বন্দরের মদনপুরের ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের অন্যতম সহযোগী।
শাহীন মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার উপপরিদর্শক (এস-আই) জলিল জানান, তাকে গ্রেপ্তারের পর বুধবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলা নাম্বার ১৪/৮/২০২৪।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোতালেব জানান, শাহীন মিয়াকে গ্রেপ্তার করে উক্ত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এটি একটি রাজনৈতিক মামলা। তবে তার কোন রিমান্ড আবেদন করা হয়নি।
এদিকে শাহীন মিয়া গ্রেপ্তারের পর থেকে তাকে ছাড়াতে স্থানীয় কয়েকজন বিএনপি নেতার থানা তদবির করার অভিযোগ উঠেছে। কথিত যুবদল নেতা মোমেন এর ছোট ভাই জিয়া মঞ্চ বন্দর উপজেলার সভাপতি আল-আমিন, আজমেরী ওসমানের সহযোগী শফিউল্লাহ বন্দর থানায় উপস্থিত হয়ে গ্রেপ্তারের বিষয়টি নিষ্পত্তি করতে জোড় তদবির চালিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, শাহীন মিয়া ছিলেন সাবেক এমপি নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের অন্যতম সহযোগী। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় শাহীন মিয়া গত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সাবেক এমপি নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের নাম ভাঙ্গিয়ে মদনপুর ফলুহর সব আশেপাশের এলাকাগুলোতে ভূয়া ওয়ারিশ নামা দলিল সহ, ভেজাল দলিলের মাধ্যমে অল্পদামে জমি ক্রয় করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমির প্রকৃত মালিকদের কাছ থেকে তাদের জমি, বসতভিটা হাতিয়ে নিয়ে তাদেরকে সর্বশান্ত করেছে। সে সময় আজমেরী ওসমানের ঘনিষ্ঠ লোক হওয়ায় এই গিরিঙ্গি শাহীনের বিরুদ্ধে কেউ মুখ খুলতে বা প্রতিবাদ করার সাহস পায়নি। ভূয়া দলিলের মাধ্যমে জমির ব্যবসার পাশাপাশি তার অধীনে থাকা সন্ত্রাসী বাহিনী দিয়ে তিনি নিয়ন্ত্রণ করেছেন এলাকার বেশ কিছু মাদক স্পট। জমি ও মাদক স্পট নিয়ন্ত্রণে টাকায় আওয়ামীলীগের ক্ষমতার ১৫ বছরে শাহীন কোটিপতি বনে যায়।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে কিছুদিনের জন্য ঘা ঢাকা দেয় ফ্যাসিস্ট ওসমান পরিবারের এই দোসর শাহীন মিয়া। বর্তমানে সে আবারো এলাকায় ফিরে এসে নিজের ভোল পাল্টে পুরনো রূপে আবির্ভূত হয়েছিলো। স্থানীয় কিছু বিএনপি নেতাকে ম্যানেজ করে এই আওয়ামী লীগ সন্ত্রাসী নব্য বিএনপি সাজার চেষ্টায় লিপ্ত ছিল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!