নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে ছাত্র ফেডারেশনের প্রত্যাখ্যান

বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে ছাত্র ফেডারেশনের প্রত্যাখ্যান

প্রকাশিতঃ

আজ ২০ আগস্ট, ২০২৫(বুধবার) বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহা জেলা কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন-উৎসব বাসে ৫ টাকা ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে অযৌক্তিক এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে।

বিবৃতিতে জেলা সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “জনগনকে যাতায়াতের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে পরিবহন মালিকদের সিন্ডিকেট যে অযৌক্তিক ভাড়া আদায় করছে, তা সমাজের ন্যায্যতার পরিপন্থী। নাগরিকদের দৈনন্দিন জীবনের ব্যয় বাড়িয়ে, সাধারণ মানুষকে আর্থিক চাপের মুখে ফেলা মোটেও গ্রহণযোগ্য নয়।

 

জেলা প্রশাসকের আহবানে অনুষ্ঠিত সভায় বাস মালিকেরা জানায় তারা ৫২ সিটের গাড়িকে ৪৫ সিটের করেছে। নিজস্ব সিদ্ধান্তে কমানো ৭ সিটের ভাড়া উত্তোলনের জন্য তারা ভাড়া বৃদ্ধির দাবি জানায়। যা নিতান্তই অযৌক্তিক উত্থাপন। বাসের সিট সংখ্যা কত হবে তা নির্ধারণ হবে রাস্তা-দুরুত্ব ও পরিবহনের কাঠামো নীতির ভিত্তিতে। কিন্তু আমরা দেখলাম, বাস মালিকরা রীতিমত নিজস্ব সিদ্ধান্তে তাদের বাসের সিট সংখ্যা পরিবর্তন করছে এমনকি সেই সিদ্ধান্তের অর্থনৈতিক বোঝাটুকুও আবার যাত্রীর উপরই তারা চাপিয়ে দিতে চাইছে। ছাত্র ফেডারেশন এমন মনমর্জির ভিত্তিতে নেয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।

 

আমরা মনে করি, যেখানে জ্বালানী মূল্য বৃদ্ধি পায়নি, দুরুত্বের পরিমাপের বদল হয়নি সেখানে ৫টাকা ভাড়া বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক। এমনকি স্লট অনুযায়ি বিন্যাসকৃত ভাড়ার সাথে সমন্বয় করেও বাস ভাড়া অপরিবর্তনীয় রাখা সম্ভব।

ছাত্রনেতা সৃজয় সাহা ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের বদলের দাবি জানিয়ে বলেন, “বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক এবং গণবিরোধী। আমরা দেখেছি আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের হাফপাসের সিদ্ধান্ত নেয়া হলেও তার কার্যকর রুপ দেখা যায়নি। বরং হাফপাসের জন্য নানান সময় শিক্ষার্থীদের হয়রানির খব্র অহরহই মেলে। আমরা এ থেকে পরিত্রান চাই।’

উল্লেখ্য যে, জেলা প্রশাসকের সভায় শিক্ষার্থীদের নি:শর্ত (অর্থাৎ, সপ্তাহে সাতদিন ২৪ ঘন্টা) হাফপাস নিশ্চিত করা হয়।

নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের কাছে আহবান জানাই, আপনারা নিজস্ব প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র ব্যবহার করবেন এবং নির্ধারিত মূল্যের অর্ধেক অর্থাৎ ২৮ টাকা ভাড়া প্রদান করবেন। এক্ষেত্রে পরিবহন কর্তৃপক্ষ কোনোপ্রকার হয়রানি করলে তাৎক্ষনিক তা প্রশাসনিক সহযোগিতা নিন। অধিকারের এই লড়াইয়ে নারায়ণগঞ্জ ছাত্র-তরুণকে সংগঠিত হবার আহবান জানাই।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!