নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
জনগণের আস্থা অর্জন করেই বিএনপি আবার ক্ষমতায় ফিরবে: আশা

জনগণের আস্থা অর্জন করেই বিএনপি আবার ক্ষমতায় ফিরবে: আশা

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার ২৭ আগস্ট বিকেলে বন্দর থানাধীন হাজী সিরাজউদ্দীন মেমোরিয়াল স্কুল মাঠে এ সভা বসে।

 

অনুষ্ঠানে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক এমপি পুত্র আবুল কাউসার আশা।

 

তিনি তার বক্তব্যে বলেন, “বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ের দল। এ দলের জন্ম হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বাধীনতার সঠিক চেতনা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে। আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আমরা নতুন উদ্যমে মাঠে নামছি। ইনশাআল্লাহ বন্দরের মানুষ নারায়ণগঞ্জে দৃষ্টান্ত সৃষ্টি করবে।”

 

তিনি আরও বলেন, “দেশবাসী দেখবে নারায়ণগঞ্জের মাটি খালেদা জিয়ার ঘাঁটি, নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দল গড়ে তুলেছিলেন সাধারণ মানুষের শক্তিকে কেন্দ্র করে। আজ তারই সোনার ফসল বিএনপি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক শক্তি। তাই আসুন, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ হই, এক ব্যানারে দাঁড়াই, প্রতিষ্ঠাবার্ষিকীকে জনতার মিলনমেলায় পরিণত করি।”

 

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান “আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচিকে সফল করতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। জনগণের আস্থা অর্জন করেই বিএনপি আবার জনগণের ক্ষমতায় ফিরবে।”

 

সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ হান্নান সরকার, সুলতান আহমেদ, আবুল কাশেম, মোঃ সাইদুর রহমান, মোঃ সাইদ হোসেন মেম্বার, মোঃ আবুল হোসেন, মোঃ মুরসালিন, মোঃ আবুল হোসেন মেম্বার, মোঃ জাহাঙ্গীর, মোঃ শাহা আলম, মোঃ পনির ভুঁইয়া, মোঃ মহসিন প্রধান, মোঃ ফারুক চৌধুরী, মোঃ আল মামুন, মোঃ জাহিদ ভুঁইয়া, মোঃ স্বপন, আব্দুল মালেক, জামান মিয়া, মোঃ আলী, মোঃ ফয়সাল, মোঃ ইসলাম ও মোঃ মনির।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!