বন্দর প্রতিনিধি: বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম(২০) ও আব্দুল্লাহ(২৫) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (২৭ আগষ্ট) রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেছে পুলিশ।
ধৃত মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম থানার বেজেরগাও এলাকার আব্দুল মতিন মিয়ার ছেলে ও অপর মাদক ব্যবসায়ী আব্দুল্লাহ একই এলাকার মৃত নুর হোসেন ময়ার ছেলে।
এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৪৬(৮)২৫ইং।
জানা গেছে,গত বুধবার রাতে বন্দর থানার উপ পরিদর্শক ইদ্রিছ আলী সঙ্গীয় ফোর্সসহ বন্দর ইউনিয়ন বেজেরগাওসহ কয়েকটি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বন্দর মিরকুন্ডি এলাকার ব্রীজের সামনে পাকা রাস্তার উপর ফেরিকরে মাদক বিক্রিকালে মাদক ব্যবসায়ী সাইফুল ও আব্দুল্লাহকে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তাদের দেহ তল্লাশীকালে নীল রঙ্গের জিপারে মোড়ানো ২৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।
ধৃত মাদক কারবারিদের বৃহস্পতিবার দুপুরেই যথাযথ নিয়মে উল্লেখিত মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।




