ষ্টাফ রিপোর্টার:
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রনের অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দাপা ইদ্রাকপুরের আলোচিত মাদক বিক্রেতা মামা-ভাগিনার (লিটন ওরফে টিকে মরা লিটন ও টুটুল ) অন্যতম সহযোদ্ধা মো.কামাল @ বোমা কামালকে গ্রেফতার করেছে। বুধবার ( ৩রা সেপ্টেম্বর) বিকেলে দাপা ইদ্রাকপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ” সার্কেল এর পরিদর্শক মো.এনামুল হক সঙ্গীয় ফোর্সসহ চিহিৃত এ মাদক বিক্রেতাকে গ্রেফতার করে।
স্থানীয়দের দেয়া তথ্যে জানা যায় যে, ফতুল্লা থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার করছে একাধিক মামলার আসামি লিটন ওরফে টিকে মরা লিটন ও ভাগিনা টুটুল। তারা উভয়ে ফতুল্লা মডেল থানার মাত্র ১ কিলোমিটার দূরে দাপার অরিয়ন গ্রুপ বালুর মাঠ, খোঁজপাড়া,বেপারিপাড়া. পাইলট স্কুল মাঠ, কবরস্থান রোড, রেম্বু ডাইং মোড়সহ আশপাশ এলাকায় তাদের সেলসম্যান কাম ক্যাশিয়ার কামালকে দিয়ে বিভিন্নস্থানে মাদক সাপ্লাই করে আসছে দীর্ঘদিন যাবত। থানা পুলিশের সোর্স ও বিশেষ কিছু বক্তি এবং রাজনৈতিক পৃষ্টপোষকতায় বিভিন্ন মাদক বিক্রি করে সমাজের বিভিন্ন বয়সী মানুষকে বিপথগামী করে তুলেছে। আর তাদের বিক্রিত মাদক সেবন এবং ক্রয়ের টাকা সংগ্রহ করতে গিয়ে উক্ত মাদক সেবীরা এলাকাতে চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত হচ্ছে।
তারা আরও বলেন,মামা লিটন ভাগিনা টুটুল নিজেরা আড়ালে থেকে কিশোর বাহিনী তৈরি করে এবং কামালের মাধ্যমে ফোনে অর্ডার পেলেই তাদের বাহিনী দিয়ে অভিনব কৌশলে গ্রাহকের কাছে পৌঁছে দেয় মাদক।
তাদের দাবী, কামালকে জিজ্ঞাসাবাদ করলেই টিকি মরা লিটন এবং টুটুলের মাদক বিক্রির সহায়তাকারীসহ সকল শেল্টারদাতাদের মুখোশ উন্মোচিত হবে।




