ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিবু মার্কেট পূর্ব লামাপাড়া এলাকায় পূর্ব শত্রুুতার জের ধরে ব্যবসায়ী কাশেম মোল্লার বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা,ভাংচুর,মারধর ও লুটপাট করেছে চিহিৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং আওয়ামী লীগের ডেবিল আতাউর বাহিনী।
এ ব্যাপারে মৃত হাজী আঃ ছামাদের পুত্র ব্যবসায়ী আবুল কাশেম মোল্লা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা নং-১২ তারিখঃ ৬/৯/২০২৫ইং দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করেন বিবাদী ১। আতাউর পিতা- আব্দুল গফুর,মাসুদ ও মহিউদ্দিন উভয় পিতা- ইসমাইল, উভয় সাং পূর্ব লামাপাড়া হাসান পিতা- মৃত মোক্তার, মেহেদী পিতা- আসলাম সরকার, আসলাম সরকার পিতাঃ-মৃত আবদু, খোকন পিতাঃ সিরাজ, বাবু পিতা- মৃত আজিম উদ্দীন, আলী হাসান পিতা-মৃত মোক্তার হোসেন,মাছুম পিতাঃ-মফিজ, কবির ওরফে ঘরজামাই কবির পিতা মোতালেব কাজী সহ অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, উক্ত বিবাদীরা তৎকালীন আওয়ামী লীগ সরকারের দোসর ছিলো। তাহারা আওয়ামী লীগ আমলে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করিয়া বেড়াইতো। আমি অনুমান ৪০/৫০ বৎসর যাবৎ পূর্ব লামাপাড় লিংক রোড সংলগ্ন ০৭ শতাংশ জমির মধ্যে ০৪ জমির মধ্যে ৩ তলা বিল্ডিং এবং ৩ শতাংশ এর মধ্যে টিনের ঘর তুলে পরবর্তীতে ফাউন্ডেশন দিয়ে একতলা বিল্ডিং করে শান্তিপূর্ন ভাবে বসবাস করিয়া আসিতেছি।
৩১/৮/২০২৫ ইং তারিখ উল্লেখিত সন্ত্রাসী গন লামাপাড়া বাড়ীতে অনধিকার প্রবেশ করিয়া আমার এবং আমার ছেলেদের নাম ধরিয়া অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তখন আমার অসুস্থ ছেলে আবু বক্কর বাধা নিষেধ করিলে বিবাদীরা তাহাকে চড় থাপ্পড় মারিয়া রুমের মধ্যে অবরুদ্ধ করিয়া আমার বাড়ীর নির্মানাধীন বাউন্ডারী, বাড়ীর বারান্দা ভাংচুর করিয়া আনুমানিক ৪/৫ লক্ষ টাকার ক্ষতি সাধন সহ পিছনের বাড়ী নির্মান কাজের জন্য বারান্দায় রক্ষিত অনুমান ২/৩ টন রড, লোহার গ্রীল, লোহার দরজা, লোহার গেইট, লোহার জানালা সহ সর্বমোট ২ লক্ষ ৬৫ পয়ষট্টি হাজার টাকার মালামাল চুরি করিয়া ভ্যান যোগে নিয়া যাওয়ার সময় আমার ছেলে ও স্ত্রীর চিৎকারে পথচারী/জুম্মার নামাজের মুসল্লীরা আগাইয়া আসিলে বিবাদীরা হুমকি দেয় যে, এই বিষয় থানা অথবা আদালতে মামলা করিলে আমার বাড়ীঘর পুনরায় ভাংচুর করিয়া বাড়ীর মধ্যে দিয়া চলাচলের রাস্তা করিয়া আজীবনের জনা বাড়ী থেকে বাহির হইতে দিবে না।
বিবাদীরা আরো হুমকি দেয় যে,আমার ও পরিবারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করিয়া মান সম্মান ক্ষুন্ন করিবে।
কাশেম মোল্লা আরো বলেন,৪ লাখ টাকা খরচ করে নিজের চলাচলের জন্য রাস্তা নির্মাণ করেছি। তারা জোরপূর্বক রাস্তা নিতে ৬০ ফুট লম্বা,৮ ফুট উচ্চতার দেয়াল,রুমের বারিন্দা ১৭ ফুট ও ৫ ফুট উচ্চতার দেয়াল ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায়।
উল্লেখিত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করিতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী বৃদ্ধ কাশেম মোল্লা।




