ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ মহানগরীর জামতলা এলাকার ইন্সপায়ার নিটিং কারখানায় দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।
নিটিং কারাখানার ম্যানেজার আশরাফ আলী জানান, সোমবার সকালে বাড়ীর গৃহকর্মী গুদামের পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পায়, পশ্চিম দিকের জানালা ভাঙ্গা।
পরে গৃহকর্মী নিটিং কারখানার ম্যানেজারকে খবর দেয়। তিনি আরো জানান, কারখানার মালিক এসে তালা খুলে ভিতরে প্রবেশ করলে দেখা যায় পশ্চিম দিকের জানালার গ্রীল কেটে এক বা একাধিক চোর ১টি ওভার লজ মেশিনের, মটর, ডিপ ফ্রিজের কমপ্রেসার, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কমপ্রেসার, বৈদ্যুতিক তার, সিলিং ফ্যানসহ অন্যান্য জিনিস নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানান তিনি।
ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোন এক সময় চুরির এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে নিটিং কারখানার ম্যানেজার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।




