নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
বন্দরের বিএনপির ৪ শীর্ষ চাঁদাবাজে অতিষ্ট সাধারণ মানুষ

বন্দরের বিএনপির ৪ শীর্ষ চাঁদাবাজে অতিষ্ট সাধারণ মানুষ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ মহানগরীর বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল হক হিরন বলেছিলেন, বন্দরে শাহিন মুরগী ধইরা সাখাওয়াতের কাছে নেয়, সেই মুরগী সাখাওয়াত জবাই করে। গেল বছর বন্দরে নূর হোসেনের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে সম্রাট হাসান সুজন। ওই ঘটনার রেস ধরে আবু আল ইউসুফ খান টিপুকে গণপিটুনি দেয় নূর হোসেন সহ তার অনুগামীরা। গেল বছরের ডিসেম্বর মাসে জহিদ্দার বিলে সেচ প্রকল্পের ঠিকাদারের কাছে চাঁদাবাজি করতে গেলে বিএনপি নেতা তাঁরা মিয়া ও জাহিদ খন্দকারকে পিটিয়ে পানিতে চুবিয়েছে এলাকাবাসী। এই ৪ বিএনপি চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে ওঠেছে বন্দরের ব্যবসায়ী ও সাধারণ মানুষজন। মিথ্যা হয়রানিমুলক মামলায় আসামী করে বিএনপির এই ৪ নেতা শত কোটি টাকার মালিক বনে গেছেন। সাখাওয়াত ও টিপুকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করিয়ে বন্দরের মানুষজনের কাছে চাঁদাবাজি করছে তারা। সেই চাঁদাবাজির ভাগবাটোয়ারা পড়ছে সাখাওয়াত ও টিপুর পকেটে।

বন্দরের স্থানীয়দের অভিযোগ- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলা বিএনপির রাজনীতিতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের একমাত্র ভরসা এখন শাহিন আহমেদ ওরফে মোটা শাহিন। এক সময় জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদ হোসেনের কর্মী হিসেবে কাজ করতেন মোটা শাহিন। বিএনপির রাজনীতিতে শাহিন সক্রিয় হওয়ার পরেও বন্দরে মুছাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ও গেল বন্দর উপজেলা পরিষদ নির্বাচনেও জাতীয়পার্টির মাকসুদ হোসেনের পক্ষে কাজ করেছে শাহিন। সেই শাহিনকে দিয়ে বন্দর উপজেলা নিয়ন্ত্রণ করছেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান।

স্থানীয়দের সূত্রে জানাগেছে, বন্দর উপজেলা পরিষদের গত নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হোন মাকসুদ হোসেন ও বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান মুকুল। নির্বাচনে প্রকাশ্যে সাখাওয়াত ও টিপুর অনুগামীরা মাকসুদের পক্ষে কাজ করেন। নির্বাচনের পূর্বে শাহিনের মাধ্যমে সাখাওয়াতের দরবারে আসেন মাকসুদ হোসেন। গত ৫ আগস্টের পরেও মাকসুদকে সাখাওয়াতের দরবারে নিয়ে আসেন শাহিন। নির্বাচনের পূর্বে নারী গঠিত মামলায় মাকসুদের পক্ষে আইনি সহায়তাও দেন সাখাওয়াত। ৫ আগস্টের পর ওই নারীর সঙ্গে আপোসের ব্যবস্থাও করেছেন সাখাওয়াত নিজে।

যদিও এসব কারনে সম্প্রতি গণমাধ্যমে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ বলেছেন, ‘শাহিন মুরগী ধরে সাখাওয়াতের কাছে নেয়, সাখাওয়াত সেই মুরগী জবাই করে।’ এর আগে ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফারুক হোসেনকেও সাখাওয়াতের দরবারে নিয়ে আসেন শাহিন। ফারুককে নিয়ে এখন বিএনপির মিটিং মিছিলে আসছেন শাহিন। জাতীয়পার্টির লোকজনকে ধরে ধরে বিএনপি বানাচ্ছেন মোটা শাহিন। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর মহানগর বিএনপির কমিটিতে শাহিনকে সদস্য পদে রাখেন সাখাওয়াত। এ নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েন সাখাওয়াত। গত ২০২৩ সালের ১৩ জুন উপজেলা বিএনপির সম্মেলনে শাহিনকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী করেন সাখাওয়াত। কিন্তু শাহিন পরাজিত হোন। এর আগে শাহিনকে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বানান তিনি।

সম্প্রতি শাহিন আহমেদকে নিয়ে ৪৩জন নেতাকর্মীর স্বাক্ষর নিয়ে বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটনের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরাবার লিখিত অভিযোগ দেয়ান সাখাওয়াত। তারপর থেকে হিরন ও লিটন সাখাওয়াতের বিরুদ্ধে গণমাধ্যমে বক্তব্য দিতে থাকেন। এরপর সম্প্রতি জাতীয়পার্টিঘেষা শাহিন ও আওয়ামীঘেষা মোহসীন মিয়া হিরন ও লিটনের বহিষ্কার দাবিতে এবং সাখাওয়াতের প্রতি ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেন। এর মাস খানিক পূর্বে শাহিন গ্রুপ হিরন ও লিটনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলও করেছিলেন। মুলত বন্দর উপজেলায় গত ৫ আগস্টের পর বিভিন্ন সেক্টর শাহিনকে দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন সাখাওয়াত। কিন্তু হিরন ও লিটন নিজেরা নিয়ন্ত্রণে নিয়েছেন অধিকাংশ সেক্টর। এ নিয়ে বিএনপির দুই গ্রুপের মাঝে বিরোধ সৃষ্টি হয়। যদিও হিরন ও লিটনের পেছনে সমর্থন জুগিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।

অন্যদিকে গত ১ ডিসেম্বর টিপু অনুগামী ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তাঁরা মিয়া জহিদ্দার বিলে মাকসুদের বোন পরিচয়দানকারী লাভলী মেম্বার ও তার স্বামী আমান উল্লাহর সেচ প্রকল্পের দখলে যায়। কিন্তু আগেই সাখাওয়াতকে ম্যানেজ করে লাভলী মেম্বার ও আমান উল্লাহ প্রকল্পের কাজ চালিয়ে গেলেও দখল করার চেষ্টা করতে থাকে জাহিদ ও তাঁরা মিয়া। ১ ডিসেম্বর চাঁদা দাবিতে দখলে গেলে মাকসুদের লোকজন জাহিদ খন্দকার ও তাঁরা মিয়াকে পিটিয়ে পুকুরের পানিতে ফেলে চুবিয়েছেন। পেছনে সমর্থন যুগিয়েছে সাখাওয়াত অনুগামী শাহিন, মোহসীন ও তাওলাদ হোসেনরা। গত বছরের ৬ সেপ্টেম্বর বন্দরে নূর হোসেনের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে টিপুর ঘনিষ্ঠজন যুবদল নেতা সম্রাট হাসান সুজন। ওইদিন বিকেলে টিপু বন্দরে গেলে টিপুকে গণপিটুনি দেয় নূর হোসেনসহ তার লোকজন। টিপু ও সুজন সহ চাঁদাবাজদের বিরুদ্ধে নূর হোসেনের ভাই শাহাদাত হোসেন কোর্টে চাঁদাবাজির মামলাও দায়ের করেছেন।

সুত্র: যুগের নারায়ণগঞ্জ:

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!