ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কোতালেরবাগ এলাকার যুবলীগ ক্যাডার ও চিহিৃত ভূমিদস্য রাজু ও তার পিতা ইকবাল মাতবরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
জানা যায় গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে ফতুল্লা থানা যুবলীগ নেতা আজমত আলীর পরিচয় দিয়ে রাজু ও তার পিতা বিভিন্ন নিরীহ মানুষের জমি দখল করে রাখতো।
বর্তমানেও বিপুল বাবু ও এক মুক্তিযোদ্ধার বিপুল পরিমাণ সম্পদ দখল করে সেখানে দোকানপাট নির্মাণ করে ভাড়া তুলে খাচ্ছে।
নাম প্রকাশ এলাকাবাসী জানান,২০২৪ সালের পাঁচই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আমি লীগের প্রধান শেখ হাসিনাসহ তার নেতা কর্মীরা পালিয়ে গেলে রাজু ও তার পিতা ইকবাল মাদবর কিছুদিন গা ঢাকা দিলেও পুনরায় বিএনপি’র কিছু পাতি নেতাকে ম্যানেজ করে এলাকায় ফিরে আসে। এলাকায় ফিরে এসে বিপুল বাবু ও এক মুক্তিযোদ্ধার জমি দখল করে আছে।
চিহ্নিত ভূমিদস্যু আওয়ামী লীগের ডেবিল যুবলীগ নেতা রাজু ও তার পিতা ইকবাল মাদবর পূর্ব থেকে ভূমিদস্যু হিসেবে পরিচিত।
গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে ধরাকে সরাজ্ঞান করে চলতো। বর্তমানে বিএনপির কিছু নেতাকে টাকার বিনিময়ে ম্যানেজ করে দাবড়িয়ে বেড়াচ্ছে। বিপুল বাবু মারা গেলে তার ওয়ারিশরা রাজু ও তার বাবা ইকবাল মাদবরের ভয়ে জমির কাছে যেতে সাহস পাচ্ছে না।
যুবলীগের ডেবিল ও ভূমিদস্যু ইকবাল মাদবরের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহনে সেনাবাহিনীর সহ পুলিশের হস্তক্ষেপ কামনা করেন সচেতন এলাকাবাসী।




