সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। গত শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ জামিয়া মসজিদ সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার আবিরপাড়া গ্রামের বাসিন্দা মোমেনা বেগম (৫০) ও তার মেয়ে রতœা খাতুন (২৪)। তারা বর্তমানে সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রতœা খাতুন ও তার মা মোমেনা বেগমকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।




