নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিতঃ

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জের ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 

শনিবার (৪ অক্টোবর)দুপুরে শাহ ফাতেউল্লাহ কনভেনশন হলে অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি  মোঃ মোরশেদ সারোয়ার সোহেল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক আহমদুর রহমান তনু।

 

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোরশেদ সারোয়ার সোহেল বলেন, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও সামাজিক দায়িত্ব পালনে রিপোর্টার্স ক্লাবের ভূমিকার প্রশংসা করেন। তিনি আরও বলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাব দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন স্তরের সমস্যাগুলো তুলে ধরে ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

 

বিশেষ অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, আমি আশা করি ফতুল্লা রিপোর্টার্স ক্লাব সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করবে এবং সমাজ থেকে অসঙ্গতিগুলো দূর করতে সচেষ্ট হবে।

 

মোঃ এ এইচ আশু ও আনোয়ার হোসেন সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার হোসেন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, ইউনাইটেড ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন তাপু, এ বি এফ নীটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আক্তারুল কবির সজল, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবু ইসহাক, মাসদাইর প্রগতি সংঘের সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম প্রধান, আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক হাজী নুরুল ইসলাম মেম্বার, ফতুল্লা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উম্মে তাহেরা আখিঁ, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার কাজী মঈনুদ্দিন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম লিটন।

 

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সি, ফতুল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ, দাপা আদর্শ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপূর্ব কুমার সাহা, দৈনিক যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি আল-আমীন প্রধান, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ সোহেল আহম্মদ, চেঞ্জ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য তালুকদার আবদুল্লাহ আল-ফারুক রিংকু, দৃঢ় বন্ধনের পঙ্কজ দাস, মাউন্ট ভিউ স্কুলের পরিচালক মোস্তাক আহমেদ, সমাজকর্মী খালেদ মোশারফ, সাংবাদিক কামাল হোসেন, জাহাঙ্গির হোসেন, ফাহমিদা এ্যমি, জুয়েল, মোখলেসুর রহমান তোতা, আব্দুল গাফফার লিটন প্রমুখ।

 

অনুষ্ঠানে ০৫জন সাংবাদিককে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

 

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক ও গণমাধ্যমকর্মীদের সম্মাননা হিসেবে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন ক্লাবের নেতৃবৃন্দ।

 

এসময় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এ শামীম ও প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক মৃত মোঃ শাহীন চৌধুরীর পরিবারের সদস্যের হাতে সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়।

 

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশ, সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সজীব, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক, সদস্য আজমীর ইসলাম, আমির হোসেন মোল্লা, সেলিম হোসেন।

 

প্রসঙ্গ, ২০০৩ সালের ৩১ অক্টোবর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে ফতুল্লা থানাধীন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!