ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড গোপালনগরে অবস্থিত বক্তাবলী ব্রিজটিতে সাইট ব্যারিকেড না থাকায় এবং ব্রিজের ঢাল সমান না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছে এই রাস্তায় চলাচল কারী যানবাহন। তারই ধারাবাহিকতায় ৯ই অক্টোবর বৃহস্পতিবার ১২ টায় যাত্রী নিয়ে ব্যাটারি চালিত মিশুক ব্রিজে উঠতে না পেরে উল্টে পড়ে যায়। এতে আহত হয় ২জন যাত্রী এবং মিশুক ড্রাইভার আবু সাঈদ। গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ধরাধরি করে তাকে বক্তাবলী বাজারে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠায়। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিক্যাল হসপিটালে নিয়ে যাওয়া হলে দুপুর ২টায় সে মৃত্যুবরন করেন।
ঘটনা স্থলে থাকা সাধারণ মানুষ জানান, এই ব্রিজ দিয়ে চলাচল করে বক্তাবলী ইউনিয়ন সহ মুন্সীগঞ্জ জেলার খাসমহল বালুরচর ইউনিয়নের মানুষ এই রাস্তা বা ব্রিজের উপর দিয়ে পাড়াপাড় হওয়ার সময় আমরা শংকিত থাকি।
ব্রিজের পূর্ব দিকের ঘুরায় সামান্য খাড়া ঢাল হওয়ার কারণে ছোট ছোট যানবাহন গুলো উঠতে গিয়ে আর ব্রিজের দক্ষিণ দিকের ব্যারিকেড না থাকায় এই দুর্ঘটনাগুলো ঘটছে বলে জানান স্থানীয় সাধারণ মানুষ। বিগত কয়েক বছর আগে এই ব্যারিকেড ভেঙে যাবার পর স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান সংস্কার না করায় যার কারণে ছোট্ট ছোট অটোরিকশার মত যানবাহন গুলি দুর্ঘটনার শিকার হচ্ছে।
সরজমিনে দেখা যায়, ব্রিজের পূর্ব পাশে দক্ষিণ দিকের ব্যারিকেডের সামনের অংশ ভেঙ্গে রয়েছে এবং ব্রিজের ঢাল অনেকটাই খাড়া হবার জন্য ব্যাটারি চালিত মিসুক পাশাপাশি ইটের ট্রিপ দেওয়া ট্রলি গুলো অনেক সময় ব্রিজে উঠতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।
এলাকার স্থানীয় সাধারণ মানুষের দাবি, দ্রুত ব্রিজের ঢাল এবং সাইট ব্যারিকেড মেরামত করে দুর্ঘটনার কবল থেকে ছোট ছোট যানবাহন সহ এলাকার সাধারণ মানুষ কে রক্ষা করার জন্য
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।




