নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির মশক নিধন কর্মসূচি

সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বিএনপির মশক নিধন কর্মসূচি

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

ডেঙ্গু প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে নাসিক ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া আইলপাড়া এলাকায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

এসময় ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশার ঔষধ স্প্রে করা হয় এবং পাশাপাশি জনসাধারণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারা ধানের শীষের পক্ষে প্রচরণা চালায়।

ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হোসেন বলেন, বর্তমানে বৃষ্টির মৌসম হওয়ায় ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে চারপাশে জমে থাকা পানি থেকে এডিস মশার জন্ম হয়। সেজন্য এলাকায় অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত। আমরা সাধ্যমত এলাকায় মশা নিধনের জন্য ঔষধ ছিটাইতেছি। আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদেরকে এই মহামারী থেকে রক্ষা করে। আমাদের দলের নির্দেশনা জনগণের পাশে থাকা, সেই নির্দেশনা মোতাবেক ৬নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সংগঠন তিন ধরে বিভিন্ন পাড়া মহল্লায় ঔষধ ছিটাচ্ছি। পাশাপাশি জনসাধারণকে সচেতন করার জন্য কাজ করছি। আমাদের নেতা অধ্যাপক মামুন মাহমুদ আমাদেরকে সার্বিক সহযোগিতা করছে। আগামী দিনগুলোতেও আমরা জনসাধারণের পাশে থাকব।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভুইঁয়া, নাসিক ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, সহ-সভাপতি ওয়াসিম আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন মিন্টু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা মামুন খন্দকার, সোনামিয়া বাজার বণিক সমিতির সহ-সভাপতি শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল নেতা হুমায়ুন, ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি হানিফ ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিন্টু, বিএনপি নেতা রুহুল আমিন, যুবদল নেতা আলী হোসেন, আরমান, আসলাম, ওমর শরীফ,নাদিম, সেলিম, সাজ্জাদ, শ্রমিকদল নেতা মিলন, আলম,  সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা। প্রমূখ।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!