নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার প্রচার-প্রচারণায় উঠান বৈঠক

সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার প্রচার-প্রচারণায় উঠান বৈঠক

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফার প্রচার-প্রচারণায় উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটিগ্রাম এলাকায় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে ধানের শীষের জন্য এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: কবির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: রিয়াজুল ইসলাম রিয়াজ। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: অকিল উদ্দিন ভুঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য মো: ইমাম হোসেন বাদল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা।
জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: রিয়াজুল ইসলাম রিয়াজ তার বক্তব্যে বলেন, আমাদের সামনে নির্বাচন। আমাদের একটাই মূল লক্ষ্য এই নির্বাচনে বাংলাদেশকে যারা সংস্কার করবে সেই দলটি প্রত্যয় ব্যক্ত করেছেন আরো দুই বছর আগেই। আমরা এই আন্দোলন সংগ্রাম করছি, আন্দোলন-সংগ্রাম শেষ করে এই ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে বিদায় দেয়ার পরে আমাদের মূল লক্ষ্য হল ভেঙ্গে দেয়া দেশটাকে সংস্কার করা। ফ্যাসিষ্ট আওয়ামীলীগ এই দেশের প্রত্যেকটি ডিপার্টমেন্ট নষ্ট করে ফেলেছে। আমাদের জননেতা তারেক রহমান এই ফ্যাসিষ্টদেরকে বিদায় করার পাশাপাশি তিনি রূপরেখা তৈরি করছিলেন এবং বলেছেন যে আমরা এই এই সংস্কারগুলো করব। দুই বছর আগেই তিনি ৩১ দফা ঘোষণা করেছিলেন। বিএনপি ৩১ দফাগুলো নিয়ে আপনাদের সামনে এসেছে। এখন আপনারা যদি আগামী ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত করে ম্যান্ডেট দেন এবং ধানের শীষকে আপনারা প্রতীক হিসেবে বেছে নেন তাহলে নির্বাচিত হয়ে এই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক কাজী মারুফ, ৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূর হোসেন, শ্যামল, ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপি নেতা বাবুল, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি সামছুদ্দিন শেখ, বিএনপি নেতা রওশন, মনিরুজ্জামান মনির, জহিরুল ইসলাম, মজিবুর, আলী হোসেন, যুবদল নেতা সোহেল মাহমুদ, মিলন ও ইব্রাহিমসহ প্রমূখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!