নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ডিসি অফিসের সামনে এসরোটেক্সের চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ

ডিসি অফিসের সামনে এসরোটেক্সের চাকরিচ্যুত শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিতঃ

 পেটে টান আর পিঠে ঋণের বোঝা। ঘরে খাবার নেই, কিন্তু ঘরভাড়া আর দোকানভাড়া ঠিকই দিতে হচ্ছে। এই চরম আর্থিক দুরবস্থার মুখে বাধ্য হয়ে রাস্তায় নামলেন ফতুল্লা ধর্মগঞ্জে অবস্থিত এসরোটেক্স গ্রুপের চাকরিচ্যুত শ্রমিকেরা। বকেয়া সার্ভিস চার্জ পরিশোধ ৩০ শ্রমিকের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রবিবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

দরিদ্রতার চিত্র তুলে ধরে সুইং অপারেটর রুবিনা ইসলাম অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বলেন, “বাবামা, ভাইবোনদের থেকে ৫০০ থেকে হাজার টাকা ধার নিয়ে চলতে হচ্ছে। কোনো রকম ডালভাত খেয়ে চলতাছি। আজকে যখন চালের ডিব্বা খুলে চাল দেখি নাই, তখন আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।আরেক শ্রমিক মো. নাঈম ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুই মাস ধরে দপ্তরে দপ্তরে ঘুরছি, কিন্তু কোনো জবাব পাইনি। ডিসি স্যার আমাদের বিষয়ে কোনো গুরুত্ব দেননি। তাই আজ রাস্তায় নামতে হয়েছে।

শ্রমিক প্রতিনিধি মো. রাকিব অবস্থান কর্মসূচির নেতৃত্ব দেন। তিনি জানান, গত আগস্টের তারিখ থেকে কারখানা কর্তৃপক্ষ কাজের সময়, বিরতি, নাস্তাসব বন্ধ করে দেয়। পরে বিষয়টি নিয়ে ফ্লোর ইনচার্জ জিএমের সঙ্গে কথা বললে বহিরাগতদের এনে শ্রমিকদের ওপর হামলা করা হয়। এর জের ধরে অনেক শ্রমিককে প্রথমে সাময়িক বরখাস্ত এবং পরে সম্পূর্ণভাবে চাকরিচ্যুত করা হয়। রাকিবের দাবি, চাকরি ফেরত না দিলে শ্রম আইনের ২৬ ধারায় সার্ভিস চার্জ পরিশোধের কথা জানালে মালিকপক্ষ তা দিতে অস্বীকার করে।

টানা দুই ঘণ্টা বিক্ষোভ অবস্থান শেষে শ্রমিকরা জেলা প্রশাসকের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার এই বৈঠক সমন্বয় করেন। তিনি জানান, বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন এর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে শ্রমিকদের দাবি অভিযোগ তুলে ধরা হয়েছে। বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন এই বিষয়ে তদন্ত করে আগামী ২১ অক্টোবরের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!