নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে প্রশাসনের নাকের ডগায় আওয়ামীলীগ নেতা বাদল

বন্দরে প্রশাসনের নাকের ডগায় আওয়ামীলীগ নেতা বাদল

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার: স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরও নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে এখনো চলছে পূর্বের ফ্যাসিস্ট শাসনের অবশিষ্ট প্রভাব। আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ওসমান পরিবারের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত কলাগাছিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য হাজী মফিজুল ইসলাম বাদল। তিনি এখনো সেই পুরনো ক্ষমতার বলয় ধরে এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করে রেখেছেন।

 

স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় হাজী মফিজুল ইসলাম বাদল প্রশাসনের ছত্রছায়ায় রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালিয়ে ছিলেন। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া থেকে শুরু করে বিএনপির ওপর হামলা সবকিছুতেই তার প্রত্যক্ষ সম্পৃক্ততা ছিল। এখনো তিনি ওসমান পরিবারের নাম ভাঙিয়ে এলাকায় প্রভাব বিস্তার করছেন। এছাড়াও একটি পরিবারকে বাড়িঘর ভেঙে এবং পিটিয়ে এলাকার ছাড়া করেছিলেন।

 

স্থানীয় যুবকরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, হাসিনা সরকার চলে গেছে, কিন্তু তার সহযোগীরা এখনো আমাদের মাথার ওপর বসে আছে। বাদল এখনো মানুষকে ভয় দেখায় বলে ‘ওসমান পরিবারের লোক আমি’। প্রশাসনও কিছু বলে না। তেমনি তার কথা কাজে মিল পেয়েছেন স্থানীয়রা। ডেভিল হান্ট অভিযানে বন্দর থানার সাবেক সেকেন্ড অফিসার আব্দুল জলিলের নেতৃত্বে গভীর রাতে ছোনখোলা এলাকায় অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে যায়। পরবর্তীতে থানার ভিতরে মোটা অংকের উৎকোচের বিনিময়ে আওয়ামীলীগ নেতা মফিজুল ইসলাম বাদলকে ছেড়ে দেয়া হয়। এই নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়।

 

অভিযোগ রয়েছে, পূর্ববর্তী নির্বাচনে সেলিম ওসমানের পক্ষে কাজ করে বাদল রাতের আঁধারে ভোটকেন্দ্র নিয়ন্ত্রণ করে মানুষের ভোটাধিকার কেড়ে নেন। এছাড়া, আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে তিনি বিএনপির কর্মীদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেন।

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনা সরকারের পতনের পরও দেশের অনেক এলাকায় আগের প্রভাবশালী আওয়ামী লীগ নেতারা এখনো “অঘোষিত ক্ষমতা” চালাচ্ছে। কলাগাছিয়া ইউনিয়ন তার অন্যতম উদাহরণ, যেখানে হাজী মফিজুল ইসলাম বাদল এখনো ফ্যাসিস্ট শাসনের কাঠামো ধরে রেখেছেন।

 

এদিকে, বন্দর উপজেলা নির্বাচন নিয়ে আরও বিতর্ক রয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ প্রকাশ্যেই নির্বাচনে অংশ নেন, কিন্তু প্রকাশ্যে এমএ রশিদের পক্ষে নির্বাচন করলেও গোপনে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী রাজাকার পুত্র মাকসুদ হোসেনের পক্ষে কাজ করছেন।

 

এলাকার সচেতন মহল প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে এই প্রভাবশালী চক্রের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়ে জনগণের নিরাপত্তা ও স্বাধীন রাজনৈতিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করা হয়।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!