নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে সাংবাদিককে হুমকি ” তোর হাত কেটে ফেলমু”

বন্দরে সাংবাদিককে হুমকি ” তোর হাত কেটে ফেলমু”

প্রকাশিতঃ

‎বন্দর প্রতিনিধি: কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই–বাছাইয়ে তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক শামীম ইসলামকে প্রকাশ্যেই প্রাণনাশের ও শারীরিক হানি–হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

‎

‎বৃহস্পতিবার ১৬ অক্টোবর বেলা সাড়ে ১২ টার দিকে কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎

‎সাংবাদিক হুমকির ঘটনায় মাদক ব্যবসায়ী ব্লাক জনি, নৌ–ডাকাত শিপন ও মাদক ব্যবসায়ী তুহিনের নাম উল্লেখ করে আরো ৪/৫জনকে অজ্ঞাতনামা আসামি করে বন্দর থানায় একটি জিডি দায়ের করেন সাংবাদিক শামীম।

‎

‎অভিযুক্ত তুহিন ঘারমোড়া কাজী বাড়ি এলাকার  লিটন মিয়ার ছেলে। তুহিন বন্দরের শীর্ষ মাদক সম্রাট মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি ও নৌ–ডাকাত বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি শিপনের সহযোগী হিসেবে পরিচিত।

‎

‎জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক পদে মনোনয়ন পত্র জমা দিয়েছে শীর্ষ মাদক সম্রাট মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনি। এই নিয়ে স্থানীয় পত্র–পত্রিকাসহ ঢালাওভাবে মাদক সম্রাট জনিকে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। যা নিয়ে এলাকায় সমালোচনার ঝঁড় ওঠে।

‎

‎এদিকে বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে ম্যানেজিং কমিটি নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই–বাছাই করার সময় ছিল। প্রার্থী যাচাই–বাছাই  করার তথ্য সংগ্রহ করতে যান দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সাংবাদিক শামীম ইসলাম সহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। কিন্তু সকাল থেকে বিদ্যালয়ের আশেপাশে মাদক সম্রাট ব্লাক জনি এবং নৌ–ডাকাত শিপনের লোকজন জড়ো হয়ে থাকে। পরে মোটরসাইকেল যোগে বিদ্যালয় সংলগ্ন একটি মুদি দোকানের সামনে গেলে সেখানে বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন, সেখানে মাদক ব্যবসায়ী ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রার্থী হয়েছে এনিয়ে আলোচনা করার সময় অপর পাশ থেকে তুহিন গালাগালি ও আকস্মিক হুমকি প্রদান করেন। সাংবাদিক শামীমকে উদ্ধৃতিতে তুহিন বলেছিল: তোর হাত কেটে ফেলমু। সাংবাদিক হত্যা করলে কিছু হবে না — বিশ লক্ষ টাকা খরচ করমু, সব কিছু শেষ হয়ে যাবে। পুলিশ–উকিল টাকা দিলে সব আমাদের পক্ষে।

‎

‎স্থানীয়রা বলছেন, এলাকায় জনিসহ মাদক চক্রের প্রভাব রয়েছে।  যারা সাংবাদিক সমাজের পক্ষে অপরাধীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে তাদেরকে হুমকি–ধামকি করা হয়। অনেকেই এ ধরনের হুমকির কারণে সংবাদ সংগ্রহ ও স্থানীয় সমস্যা তুলে ধরা থেকে বিরত হচ্ছেন বলে অভিযোগ করেন।

‎

‎সাংবাদিক শামীম ইসলাম জানিয়েছেন তিনি নিজে নিরাপত্তা আশঙ্কায় এবং ভবিষ্যতে ঘটনার পুনরাবৃদ্ধি রোধে দ্রুত প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেবেন এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সাংবাদিক সংগঠনগুলোও এই হুমকিকে গভীরভাবে নিন্দা করে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!