নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজার থানায় মামলা: ৩০ আ.লীগ ও ছাত্রলীগ নেতার অব্যাহতি চান ছাত্রদল নেতা

আড়াইহাজার থানায় মামলা: ৩০ আ.লীগ ও ছাত্রলীগ নেতার অব্যাহতি চান ছাত্রদল নেতা

প্রকাশিতঃ

৩০ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকে মামলা থেকে অব্যাহতির আবেদন করেছেন এক ছাত্রদল নেতা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় দায়ের হওয়া ওই মামলায় ২৪৮ জনকে আসামি করা হয়। এখন একাধিক নোটারির মাধ্যমে ৩০ আসামিকে অব্যাহতির জন্য আবেদন করেছেন ছাত্রদলের ওই নেতা। ঘটনাটি বেশ কয়েক মাস আগে ঘটলেও সম্প্রতি তা প্রকাশ পেয়েছে। মামলার বাদী আড়াইহাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য রতন মিয়া। তিনি উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের রাধানগর এলাকার আব্দুল মতিনের ছেলে। তার ভাষ্য, ‘ভুলবশত’ কিছু নাম তিনি মামলায় যুক্ত করেছিলেন।

রতন মূলত জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জিকুর অনুসারী। তিনি জিকুর নির্দেশনাতেই রাজনীতি করেন। ১১ অক্টোবর কয়েক লাখ টাকা খরচ করে জন্মদিন পালন করে দলের মধ্যেই ব্যাপক সমালোচিত হন জিকু।

জানা গেছে, রতন গত বছরের ১ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ২৪৮ জনকে আসামি করে নারায়ণগঞ্জের ৪নং আমলি আদালতে একটি পিটিশন মামলা করেন। তবে মামলার দীর্ঘ প্রক্রিয়া চলার মধ্যেই একাধিক নোটারির মাধ্যমে তিনি ধাপে ধাপে বিভিন্ন আসামির নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন।

হলফনামায় রতন উল্লেখ করেন, ‘সম্পূর্ণ ভুল বুঝাবুঝির কারণে আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রকৃতপক্ষে তারা ঘটনায় জড়িত নন এবং কোনো রাজনৈতিক দলের কর্মীও নন। তারা চার্জশিট থেকে অব্যাহতি পেলে আমার কোনো আপত্তি নেই। তিনি আরও অনুরোধ জানান, এসব আসামিকে যেন পুলিশ গ্রেফতার বা হয়রানি না করে।

তবে এ নিয়ে নানা প্রশ্নও উঠেছে। স্থানীয়দের দাবি, ‘ভুলবশত’ ৩০ জনের নাম মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ব্যাখ্যা বাস্তবসম্মত নয়। অনেকে বলছেন, বাদী হয়তো ইচ্ছাকৃতভাবে কিছু প্রভাবশালী ব্যক্তিকে মামলায় আসামি করেছিলেন, পরে অর্থের বিনিময়ে বা অন্য প্রভাবে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন।

নোটারি সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর এক হলফনামায় বাদী ১৫৫নং আসামি তমাল মোল্লা, ২৪৭নং আসামি হিমেল মেল্লা, ২৪৮নং আসামি মামুন মোল্লা এবং ৮৪নং আসামি সালামের নাম বাদ দেওয়ার আবেদন করেন। একই বছরের ৮ অক্টোবর আরেক হলফনামায় ২৪৪নং আসামি আব্দুল হক মিয়া এবং ২৬ অক্টোবর আরেক নোটারিতে আওয়ামী লীগ নেতা লাক মিয়া, আক্তারুজ্জামান সুমন, জাহাঙ্গীর আলম, সবুজ মোল্লা, বাদশা মিয়া, রাকিব মিয়া, ছাত্রলীগ নেতা ফয়সাল শাহরিয়ার হীরা, আজমীর ভূঁইয়া, সজিব, নুরুজ্জামান, মারুফ, রাজিব মিয়া, মনির কমিশনার প্রমুখের নাম বাদ দেওয়ার অনুরোধ জানান।

পর্যায়ক্রমে আরও একাধিক নোটারিতে ৫৪নং আসামি শাকিল, ৯৬নং আসামি সুমন, ১১২নং আসামি মাসুদ, ১১৫নং আসামি বাদল, ১১৭নং আসামি আল আমিন, ১১৮নং আসামি আ. আজিজ, ১২৯নং আসামি রুহুল আমিন, ১৪৩নং আসামি শাহিন, ১৪৪নং আসামি হেলাল, ১৬৯নং আসামি শফিকুল, ১৭০নং আসামি সেলিম মেম্বার এবং ১৭১নং আসামি নজরুলের নাম বাদ দেওয়ার আবেদন করা হয়।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মামলাটির মাধ্যমে শুরু থেকেই রাজনৈতিক উদ্দেশ্য ছিল কিনা, নোটারির বিষয়টি তা আরও স্পষ্ট করেছে।

এ বিষয়ে জানতে মামলার বাদী রতন মিয়াকে একাধিকবার ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি। অপর দিকে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জোবায়ের রহমান জিকুর বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার কল করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

সুত্র: যুগান্তর অনলাইন

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!