ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানাধীন পশ্চিম মাসদাইর এলাকার অন্যতম মাদক সম্রাজ্ঞী একাধিক মামলার আসামী পারুলীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টায় মাসদাইর বেকারীর মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় পারুলীকে। গ্রেফতারকৃত পারুলী মাসদাইর এলাকার জি.এম.রনি’র স্ত্রী।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.রেহানুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক মো.আবুল কালাম (২ )সহ সঙ্গীয় ফোর্স মাসদাইর বেকারীর মোড় এলাকা থেকে অন্যতম মাদক সম্রাজ্ঞী পারুলীকে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত পারুলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তারা।




