নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সিদ্ধিরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

সিদ্ধিরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী

প্রকাশিতঃ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের নেতৃত্বে উৎসবমূখর পরিবেশে এ র‌্যালীটি অনুষ্ঠিত হয়। র‌্যালীটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে শিমরাইল মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড থেকে শত শত যুবদলকর্মী মিছিল নিয়ে র‌্যালীতে অংশগ্রহণ করেন। বাদ্য যন্ত্রের তালে তালে নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উল্লাসে মেতে উঠে।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেন, যখনই বাংলাদেশ বিপদের মূখে পড়েছে এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সবসময় অগ্রণী ভুমিকা রেখেছে। আন্দোলন-সংগ্রামে যুবদলের অনেক ভুমিকা। বাংলাদেশের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পিছনে এই যুবদলের অনেক ভুমিকা রয়েছে। যুবদল রাস্তা-ঘাটে সব সময় আন্দোলন-সংগ্রামে ছিল। এই সিদ্ধিরগঞ্জে যুবদলের নেতৃত্ব দিয়েছিল আজকে যারা এই যুবদলের র‌্যালী করছে তারা। সুতরাং এই যুবদল আগামী দিনেও বলিষ্ঠ ভুমিকা রাখবে। আগামী ফেব্রুয়ারী মাসে এই দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরাও ইনশাআল্লাহ এই যুবদলকে বলিষ্ঠ ভুমিকা রাখতে বলব যেন ধানের শীষ প্রতীক যে প্রার্থীই পায় তাকে বিজয়ী করে আনতে পারে।
মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম বলেন, আন্দোলন-সংগ্রামে যুবদল সব সময় অগ্রণী ভুমিকা পালন করেছে। ছাত্র দল যেভাবে দাবানলের মত চলে ঠিক যুবদল দাবানলের মত ভুমিকা রেখেছে। আমাদেরকে আন্দোলন শিখাতে হবে না। আমরা পুলিশলীগ, আওয়ামীলীগসহ বিভিন্ন আওয়ামী সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছি। এই অবস্থায় এসে ছোট কিছু দুধের বাচ্চা আর এক মুনাফেকের দল সেটা হচ্ছে জামাত ইসলামটাকে তারা ব্যবহার করছে। বর্তমানে সেই জামায়াত ইসলামকে বিকৃত ও গনতন্ত্রকে বিকৃত করার জন্য, মানুষের অধিকার নষ্ট করার জন্য তারা দাড়ি-টুপি রেখে ভোট চাচ্ছে। এই ধরণের গৃনীত কাজের জন্য ধিক্কার জানাই।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাসিক ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি শাহজালাল কালু, যুবদল নেতা মাহবুব হোসেন, নাসিক ৯নং ওয়ার্ড যুবদল নেতা আরিফ সাউদ, নাসিক ১নং ওয়ার্ড যুবদল নেতা সাইফুল ইসলাম ভুট্টু, ডা. জাহিদ, ওসমান গনি, রাশেদ, ডালিম, ২নং ওয়ার্ড যুবদল নেতা জাহিদ, ইব্রাহিম, শামীম, শাহ আলম, আশিক, যুবদল নেতা আলম, রুবেল, মাইয়াদসহ আরো অনেকে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!