নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
একমঞ্চে বিএনপির নেতৃবৃন্দরা, ঐক্যের সুর

একমঞ্চে বিএনপির নেতৃবৃন্দরা, ঐক্যের সুর

প্রকাশিতঃ

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে এক হয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের তিন মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ, সাখাওয়াত হোসেন খান এবং আবু আল ইউসুফ খান টিপু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিগত দিনে এই তিন নেতার মধ্যে দ্বৈরথ দেখা দিলেও এবার তারা একত্রে মঞ্চে উঠে দিলেন ভিন্ন বার্তা। সংশ্লিষ্টদের মতে, বিএনপির এই নেতাদের মধ্যে ঐক্যের মিল বন্ধন দেখা যাচ্ছে।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে খানপুর এলাকায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের সামনের সড়কে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের আয়োজিত সমাবেশে এ দৃশ্য দেখা যায়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্ব ও সদস্য সচিব শাহেদ আহমেদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন তারা।

দীর্ঘদিন ধরে পারস্পরিক দূরত্ব ও মতবিরোধের জন্য পরিচিত এই তিন নেতাকে একই মঞ্চে দেখা যায়। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে একে অপরের বিরুদ্ধে নানা বক্তব্যও দিয়েছেন। কিন্তু যুবদলের এ কর্মসূচিতে একে অপরের সাথে কুশল বিনিময় করতেও দেখা গেছে।

অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিন নেতাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আস্থার কথা জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনে দলের পক্ষে একসাথে কাজ করার কথা অঙ্গিকার ব্যক্ত করেন।

মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান বলেন, “জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের বিএনপির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নারায়ণগঞ্জ মহানগর যুবদল গত ১৫ বছর বিএনপির সকল আন্দোলন সংগ্রামে রাজপথের লড়াকু সৈনিক হিসেবে যুবদলের নেতা-কর্মীরা রাজপথ কাঁপিয়েছে। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

তিনি বলেন, “নারায়ণগঞ্জ মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিনে যে নির্বাচন হবে, সে নির্বাচন নিয়ে অনেক দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। সে ষড়যন্ত্রকে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। আমারা সে প্রতিরোধের মাধ্যমে আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনে আমরা ধানের শীষ মার্কাকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করবো।”

“আমরা সবাই জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক। আমাদের অনুপ্রেরণার প্রতীক আমাদের নেতা তারেক রহমান। তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আগামী দিনে সবাইকে তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।”

নারায়ণগঞ্জ চেম্বর অব কমার্সের সাবেক সভাপতি ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ বলেন, “যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। জাতীয়তাবাদী দলের সোনালী ফসল হচ্ছে যুবদল। আপনাদের ত্যাগ আমরা কোনো দিনও ভুলবো না। আমার রাজনৈতিক জীবন এই সংগঠনের মাধ্যমেই শুরু করেছি। তাই আমি আপনাদেরকে নিয়ে গর্ব করি। আমাদের সবচেয়ে বড় দুর্গ এই জাতীয়তাবাদী যুবদল।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি আগামীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার ত্যাগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় আমরা ভবিষ্যতে এগিয়ে যাবো। আমরা আপনাদেরকে নিয়ে আশা করি একটি নতুন বাংলাদেশ গড়ার। ভবিষ্যতে আমরা এক হয়ে একযোগে কাজ করবো। আমাদের ভিতরে কোনো ভেদাভেদ নাই আমরা ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয়তাবাদী দলের জন্য কাজ করবো।”

মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, “যুবদল বিগত আন্দোলন সংগ্রামে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট, চাঁদাবাজ, দখলদারিত্ব ও মাদকমুক্ত দেশ গড়ে তুলবো। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধশালী দেশ উপহার দিতে চাই। যারা ফ্যাসিস্ট সরকার আমলে শাওনসহ যারা শহীদ হয়েছেন তাদের সবার রূহের আত্মার মাগফেরাত কামনা করি।”

সমাবেশ শেষে নেতা-কর্মীরা খানপুর থেকে নবাব সলিমুল্লাহ সড়ক হয়ে চাষাঢ়া পর্যন্ত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি করেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম মোস্তফা সাগর, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, মহানগর কৃষক দলের সভাপতি এনামুল হক খন্দকার স্বপন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সেন্টু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমল, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ার, যুগ্ম আহ্বায়ক শাকিল মিয়া, যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল, যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম সজিব, যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, আহ্বায়ক কমিটির সদস্য রাফি উদ্দিন রিয়াদ, ওয়াদুদ ভূইয়া সাগরসহ যুবদলের থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!