নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
কাশিপুরে রাজনৈতিক ও প্রশাসনের শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার!
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
Next
Prev
প্রচ্ছদ
ডেঙ্গু প্রতিরোধে ও জিউস পুকুর সংস্কারের দাবিতে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ও জিউস পুকুর সংস্কারের দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু প্রতিরোধ ও জিউস পুকুর সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শহরবাসী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

 

এ অবস্থায় পুকুরটি দ্রুত পরিষ্কার ও সংস্কারের দাবিতে সিটি করপোরেশন প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ শহরের ১৪ নং ওয়ার্ডে অবস্থিত জিউস পুকুর এখন ভূমিদস্যুদের দখলে রয়েছে। অবৈধ দখলদাররা ধীরে ধীরে পুকুরটিকে ময়লার ভাগাড়ে পরিণত করছে। এতে পুকুরটি মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যার ফলে পুকুরটি এখন ডেঙ্গু বাহিত এডিস মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। অত্র এলাকার বিদ্যানিকেতন হাই স্কুলের ৪ জন শিক্ষার্থী সহ ২৫-৩০ জন নাগরিক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। প্রতিদিন এই আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বাড়ছে। শহরের ১৪ নং ওয়ার্ডে অবস্থিত জিউস পুকুর ও তার আশেপাশের এলাকাগুলোকে ডেঙ্গু রোগের রেড জোন হিসেবে চিহ্নত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে এই ডেঙ্গুর হাত থেকে রক্ষা পেতে জিউস পুকুর ও তার আশেপাশের নর্দমা-ড্রেন পরিষ্কারের দাবি তোলা হয়।

 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর জেলা কমিটির সাবেক সভাপতি এ বি সিদ্দিক বলেন, সিটি করপোরেশন জিউস পুকুর সংস্কারের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি। এই পুকুর নিয়ে কোন মামলা বা জটিলতা থাকলে তা ভবিষ্যতে সুরাহা করা যাবে। কিন্তু পুকুর পরিষ্কার বা সংস্কারের সাথে কোন আপোষ করা যাবে না। জনস্বার্থে সিটি করপোরেশনকে এ কাজ করতে হবে। আর জিউস পুকুর সংস্কার করলে আশা করি, এই ওয়ার্ডের ডেঙ্গু সমস্যা অনেকাংশে কমে আসবে।

 

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, শুধু নারায়ণগঞ্জে নয় সারা বাংলাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। এতে শত শত মানুষ ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন। আমাদের নারায়ণগঞ্জেও অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন।

 

তিনি আরও বলেন, জিউস পুকুরে ময়লা আবর্জনা জমে নানা রোগ বাসা বাধছে। এর পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা অনেক বেড়েছে। বিভিন্ন এলাকায় অনেক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে। সুতরাং জিউস পুকুর পুনরুদ্ধার করতে হবে ও সংস্কার করতে হবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুল্লাহ করিম সেলিম, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মহানগর জিয়া পরিষদের আহ্বায়ক মেহেদী হাসান লিটন, মহানগর জিয়া পরিষদের সদস্য সচিব মির্জা মনিরুজ্জামান খোকন, সদর থানা জিয়া পরিষদের সেক্রেটারী ফয়েজ আহমেদ, মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মো. আলামিন খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি নাজির আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাকিব হোসেন রাজ, সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ নূর হানিফ সহ প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!