জাগো নারায়ণগঞ্জ
নিউ খানপুর নিবাসী,সমাজসেবক ও যুবলীগ নেতা মোঃ হেলালউদ্দিন (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৬ টায় নিউ খানপুরস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন।
বাদ জোহর নিউ খানপুর ব্যাংক কলোনী জামে মসজিদে জানাযা নামাজ শেষে মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
মোঃ হেলালউদ্দিন নিউ খানপুর নিবাসী মরহুম সেকান্দর আলীর একমাত্র পুত্র ছিলেন।
মৃত্যু কালে এক ছেলে,এক মেয়ে ও স্ত্রী,আত্নীয় -স্বজন, বন্ধু – বান্ধব সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।




