ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লার মুসলিমনগর এলাকায় ডিস লাইনের ব্যবসা পরিচালনা নিয়ে ভয়ভীতি ও হুমকী প্রদানের অভিযোগ পাওয়া গেছে নুর মোহাম্মদগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মুসলিমনগর এলাকার মো.নাসির মিয়ার ছেলে মোক্তার হোসেন থানাধীন নবীনগর এলাকার নুর মোহাম্মদগং এর বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছন।
থানায় অভিযোগ সুত্রে জানা যায় যে,বাদী মোক্তার হোসেন বিগত ২০০১ সাল হইতে মুসলিমনগর এলাকায় দেওভোগ ক্যাবল টিভি নেটওয়ার্ক নামীয় ডিস লাইনের ব্যবসা পরিচালনা করিয়া আসিতেছি। এক পর্যায়ে বিগত আওয়ামীলীগ সরকার গঠন করার পর নবীনগর এলাকার ফকির চানের ছেলে নুর মোহাম্মদ ও মোহাম্মদ আলী তৎতকালীন সরকার দলীয় প্রভাব খাটাইয়া আমার ক্যাবল টিভি নেটওয়ার্ক এর ব্যবসাটি জোর পূর্বক দখল করিয়া নিয়া দীর্ঘ ১৭ বছর তাদের জিম্মায় নিয়া রাখে। অতঃপর আওয়ামীলীগ সরকার পতন হইয়া গেলে উল্লেখিত বিবাদীদ্বয় আমার ক্যাবল টিভি নেটওয়ার্ক ব্যবসার সমস্ত কিছু আমাকে বুঝাইয়া দেয়। এক পর্যায়ে বিবাদীদ্বয় আমাকে ব্যবসা বুঝাইয়া দিলেও আমার সহিত ঝামেলা সৃষ্টি করিবার জন্য বিভিন্ন ধরনের অপচেষ্টা করিয়া আসিতেছে। এমনকি আমার সহিত বাদানুবাদে জড়াইয়া আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান অব্যাহত রাখে। এরই প্রেক্ষিতে বিবাদীদ্বয় দেওভোগ ক্যাবল টিভি নেটওয়ার্ক এর মূল মালিক আকরাম প্রধানের সহিত যোগাযোগ করিয়া সেথায় আকরাম প্রধানের সহিত বাদানুবাদে জড়াইয়া পরিলে আকরাম প্রধান সাহেব দেওভোগ ক্যাবল টিভি নেটওয়ার্ক এর চুক্তিটি বাতিল করিয়া ইংরেজি ১৮/১০/২০২৫ তারিখে সমস্ত ডিস সংযোগ বিচ্ছিন্ন করিয়া দেয়। ফলে আমি ক্ষতিগ্রস্থ হইয়া নিজেই আকরাম প্রধানের সাথে যোগাযোগ করিয়া ইংরেজি ২২/১০/২০২৫ তারিখে নতুন চুক্তিনামা সম্পাদন পূর্বক পূনরায় দেওভোগ ক্যাবল টিভি নেটওয়ার্ক এর সংযোগ খরিদ করিয়া আনিয়া ব্যবসা শুরু করি। এরই ধারাবাহিকতায় বিগত ০৭ দিন যাবত উল্লেখিত বিবাদীদ্বয় তাহাদের পরিচিত ও নেতৃস্থানীয় লোকজন মারফত আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদান অব্যাহত রাখিয়াছে। এরই ধারাবাহিকতায় ইংরেজি ২৯/১০/২০২৫ তারিখ সন্ধ্যা অনুমান ৭.০০ ঘটিকার সময় উল্লেখিত ১নং বিবাদী আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসিয়া আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শণ পূর্বক আমাকে ডিস ব্যবসা ছাড়িয়া দেওয়ার জন্য চাপ সৃষ্টি করিতে থাকে। এসময় আমি ব্যবসা ছাড়িতে অনীহা প্রকাশ করায় বিবাদী আমার উপর ক্ষিপ্ত হইয়া আমাকে মারধর করার জন্য তেড়ে আসে। এসময় আশে পাশের লোকজন আগাইয়া আসিয়া বিবাদীকে বাধা প্রদান করায় বিবাদী আমাকে মারধর করিতে ব্যর্থ হইয়া বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শণ পূর্বক সময় সুযোগ মত আমার প্রাণ নাশ করিবে অন্যথায় আমার হাত পা ভাঙ্গিয়া জীবনের তরে পঙ্গু করিয়া দিবে মর্মে হুমকি প্রদান করিয়া বিবাদী আমার ব্যবসা প্রতিষ্ঠান হইতে চলিয়া যায়।




