প্রেস বিজ্ঞপ্তি:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের লুন্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারে সহযোগিতায় পুরষ্কার ঘোষণা করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
১০ নভেম্বর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এ তথ্য জানান।
তিনি জানান, গুলি প্রতি ৫০০ (পাঁচশত)টাকা, পিস্তল ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, শর্টগান ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা, রাইফেল ১,০০,০০০ (এক লক্ষ) টাকা, এসএমজি ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, এলএমজি ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা দেওয়া হবে।
উল্লেখ্য যে, গত বছরের জুলাই আন্দোলনে নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারের জন্য সর্বস্তরের জনগণের কাছে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। এক্ষেত্রে যারা তথ্য দিয়ে অস্ত্র উদ্ধারে সহযোগিতা করবে তাদের পুরষ্কৃত করার পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখা প্রতিশ্রুতি দিয়েছে জেলা পুলিশ।
যোগাযোগ: অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)- ০১৩২০-০৯০৩০৩, অফিসার ইনচার্জ নারায়ণগঞ্জ সদর মডেল থানা- ০১৩২০-০৯০৩৭৭, অফিসার ইনচার্জ, ফতুল্লা মডেল থানা-০১৩২০-০৯০৪০৩, অফিসার ইনচার্জ, সিদ্ধিরগঞ্জ থানা-০১৩২০০৯০৪২৯, অফিসার ইনচার্জ, বন্দর থানা -০১৩২০-০৯০৪৫৫, অফিসার ইনচার্জ সোনারগাঁও থানা -০১৩২০-০৯০৫৩৩, অফিসার ইনচার্জ, রূপগঞ্জ থানা- ০১৩২০-০৯০৪৮১, অফিসার ইনচার্জ আড়াইহাজার থানা- ০১৩২০-০৯০৫০৭, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা-০১৩২০-০৯০৫৫৯, পুলিশ কন্ট্রোল রুম-০১৩২০-০৯১২৯৮।




