নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
আড়াইহাজারে আল আমিনের নির্দেশে সন্ত্রাসী হামলায় আহত -৬

আড়াইহাজারে আল আমিনের নির্দেশে সন্ত্রাসী হামলায় আহত -৬

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া এলাকায় সন্ত্রাসী আল আমিনের নির্দেশে অপর সন্ত্রাসী মঞ্জুর হোসেন বাহিনী হামলা চালিয়ে ৬ জনকে রক্তাক্ত জখম করেছে।

কবির হোসেন  পিতা চান মিয়া, সাং- খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া (ইউনিয়ন, খাগকান্দা) বাদী হয়ে আড়াইহাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তাতে উল্লেখ করেন বিবাদী মোঃ আল আমিন পিতা-মৃত খোরশেদ আলী, ২। মঞ্জুর হোসেন  পিতা-মোঃ আল আমিন, ৩। মাসুম (পিতা-আলামিন, ৪। মোঃ হারুন  পিতা-মৃত আঃ ছামাদ, ৫। মোঃ মিশু  পিতা-মোঃ হারুন, ৬। আবু লায়েছ পিতা-মৃত মোছল উদ্দিন, ৭। মোঃ শাহিন পিতা-আবু লায়েছ, ৮। মোঃ ইয়াছিন পিতা-মোঃ আনোয়ার, ৯। মোঃ আবু পিতা-আঃ রহমান, ১০। মোঃ মনির পিতা আঃ রহমান, ১১। মোঃ মামুন পিতা-আঃ রহমান, সর্ব সাং-খাগকান্দা দক্ষিণ নয়াপাড়া, থানা- আড়াইহাজার, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জন বিবাদীর বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, বিবাদীগন অত্যন্ত উচ্ছৃঙ্খল, দাঁঙ্গাবাজ ও কলহপ্রিয় লোক। বিবাদীগনের সহিত দীর্ঘদিন যাবত পূর্ব শত্রুতা বিদ্যমান। উক্ত পূর্ব শত্রুতার জের ধরিয়া আমাদেরকে নানা ভাবে উত্যক্ত করিয়া আসিতেছিল। উক্ত পূর্ব শত্রুতার জেরে বিবাদীগন আমাদেরকে মারপিট করার হুমকি প্রদান করিয়া আসিতেছিল। সেই ধারাবাহিকতায় ইং ০৯/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ১০:০০ ঘটিকার সময় বিবাদীগন পরিকল্পিত ভাবে দেশীয় লাঠিসোঠা, লোহার রড, হকিষ্টিক, এসএসপাইপ, ধারালো অস্ত্র তথা, দা, ছোরা, টেটা, রাম দা, চায়নিজ কুড়াল সজ্জিত হইয়া আড়াইহাজার থানাধীন খাগকান্দা ইউনিয়নের ১০৭ নং দক্ষিণ নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর আমার ভাতিজা সাদ্দাম (৩৫) ও শাহ পরান (৩৮) দ্বয়কে একা পাইয়া উল্লেখিত বিবাদীরা পথরোধ করিয়া ১নং বিবাদীর হুকুমে ও নির্দেশে ১১নং বিবাদীর হাতে থাকা চায়নিজ কুড়াল দ্বারা সাদ্দামের ডান পায়ের হাটুর নিচে আঘাত করিয়া মারাত্বক কাটা রক্তাক্ত জখম করে। ২নং বিবাদীর হাতে থাকা রাম দা দিয়ে হত্যার উদ্দেশ্যে শাহ পরান এর মাথায় আঘাত করিয়া কাটা রক্তাক্ত জখম করে। শাহ পরান এর ডাক চিৎকার শুনিয়া তার চাচা জজ মিয়া (৫৫) শাহ পরানকে বাচানোর জন্য আগাইয়া আসিলে ৯নং বিবাদীর হাতে থাকা টেটা দিয়ে জজ ডান পায়ে আঘাত করিয়া মারাত্বক জখম করে। জজ মিয়াকে রক্ষার্থে তার ভাতিজা রফিকুল ইসলাম (৪০) আগাইয়া আসিলে ০৪নং বিবাদীর হাতে থাকা ধারালো রাম দা দ্বারা হত্যার উদ্দেশ্যে রফিকুল এর মাথায় মারিয়া কাটা রক্তাক্ত জখম করে। রফিকুল ইসলামকে রক্ষা করিতে তার ভাতিজা সফর আলী (৩৫) আগাইয়া আসিলে ৫নং বিবাদীর হাতে থাকা ধারালো রাম দা দ্বারা সফর আলীর ডান পায়ে আঘাত করিয়া গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। সফর আলীকে রক্ষা করিতে আমি আগাইয়া আসিলে ৩নং বিবাদী মাছুম তার হাতে থাকা হকিস্টিক দ্বারা আমার পায়ে আঘাত করিয়া আমার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলিতে রক্তাক্ত জখম করে। অন্যান্য সকল বিবাদীরা আমাদেরক পিটাইয়া শরীরের বিভিন্ন স্থানে রক্তজমাট নীলাফুলা জখম করে। আমাকে রক্ষার্থে আমার স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৫) আগাইয়া আসিলে ১০ নং বিবাদী আমার স্ত্রীর গলায় থাকা ০১ (এক) ভরি ওজনের স্বর্ণের চেইন মুল্য অনুমান ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা টান মারিয়া ছিড়িয়া নিয়া যায়। আমাদের ডাক-চিৎকারে আশপাশের বাড়ী ঘরের লোকজন আগাইয়া আসিলে বিবাদীগন হত্যার হুমকি দিয়া চলিয়া যায়। ঘটনাস্থল হইতে আহত অবস্থায় আমি সহ সাদ্দাম, শাহ পরান, জজ মিয়া, সফর আলী ও রফিকুল ইসলামে কে আমাদের পরিবারের লোকজন উদ্ধার করিয়া আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসিলে প্রাথমিক চিকিৎসা গ্রহন করি। শাহপরান ও সাদ্দামের অবস্থা গুরুতর বিধায় কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রেফার্ড করে দেন।

উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!