নারায়ণগঞ্জ রবিবার | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লা ডিআইটি মাঠে আওয়ামী দোসর কেনু মাসুদের চাঁদাবাজি তুঙ্গে !

ফতুল্লা ডিআইটি মাঠে আওয়ামী দোসর কেনু মাসুদের চাঁদাবাজি তুঙ্গে !

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নাম তার মাসুদ খান যিনি কেনু মাসুদ @ পলিথিন মাসুদ @ ফে মাসুদ হিসেবেই ফতুল্লার সর্বজনে ব্যাপক সুপরিচিত। এক সময়ে ফতুল্লার ডিআইটি মাঠে চোলাই মদ বিক্রি করাই ছিল যার অন্যতম পেশা। পাশাপাশি থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম.শওকত আলীর জুয়ার আসরের নাল উত্তোলন করতো। ২০০৮ সালে আওয়ামীলীগ সরকারের ক্ষমতায়নের পর থেকেই আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী বিশেষ করে ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মো.শরীফুল হকের সাথে সুসর্ম্পকের খাতিরে ডিআইটি মাঠ ও হাটবাজার থেকে নিয়মিতভাবে চাঁদা উত্তোলনের মাধ্যমে রাতারাতি ভাগ্য বদলের সহায়ক হিসেবে রুপান্তরিত হয়। শরীফুলের ছোটভাই মুন্না এবং ফুফাতো ভাই কাউসার নিয়ে বাধাহীনভাবেই চলতে থাকে কেনু মাসুদের এ চাঁদাবাজি। আওয়ামীলীগের একান্ত দোসর হিসেবে পরিচিত সেই কেনু মাসুদ দীর্ঘ ১৪ মাস পর আবারও ফতুল্লার ডিআইটি মাঠ ও হাটবাজারে চাঁদা তুলছে স্থানীয় কতিপয় নামধারী অর্থলোভী বিএনপি নেতাদের সাপোর্টে। যা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ছাড়াও স্থানীয়দের মাঝে শুরু হয়েছে নানা প্রশ্ন। তাদের দাবী,কিভাবে একজন আওয়ামী দোসরকে নিয়ে নতুনভাবে চাঁদাবাজি করাচ্ছে সেই নামধারী বিএনপি নেতারা।

স্থানীয়দের দেয়া তথ্য এবং ব্যাপক অনুসন্ধানে জানা যায় যে, ডিআইটি মাঠে চোলাই মদ বিক্রির মাধ্যমে কেনু মাসুদের ক্যারিয়ার শুরু করেন। বিগত সময়ে আওয়ামী দোসরদের আর্শীবাদে সে পুরো ডিআইটি মাঠে অবৈধভাবে দোকান বসিয়ে এবং রাস্তার উপরে দু’পাশে ক্ষুদ্র দোকানী ও বাজার থেকেই চাঁদা তোলা শুরু করে। তৎকালীন নেতাদেরকে যৎসামান্য টাকা দিয়ে বাকীটাকা পুরোটাই নিজের পকেটে রাখতেন তিনি। চাদাঁবাজি ছাড়াও ফতুল্লা বাজারের আশপাশে জুয়ার বোর্ডও চালিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। যা বর্তমানেও চলমান রয়েছে। কেনু মাসুদ বর্তমানেও লালপুর এলাকায় এবং ফতুল্লা বাজারের আশপাশে একাধিক জুয়ার বোর্ড চালাচ্ছেন। তবে বিষয়টি যেন কেউ উপলদ্ধি না করতে পারে সেজন্য লুডু খেলা বলে চালিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, কেনু মাসুদ চাদাঁবাজি-মাদক ও জুয়ার ব্যবসা নিয়ে প্রচুর সম্পদের মালিক হয়েছেন। কয়লা ব্যবসা,বাল্কহেডের মালিক বনে যাওয়া ছাড়াও ফতুল্লায় ২টি বাড়ি,মাসদাইর গাবতলী এলাকায় জমি ছাড়াও গ্রামের বাড়ি টাঙ্গাইলেও প্রচুর জমি ক্রয় করেছেন এ সকল অপরাধের কাজকর্মের মাধ্যমে। তারা আরও জানান,পাগলায় অবস্থিত ভাসমান রেস্তোরা মেরি এন্ডারসনে সজি¦ ডেলিভারির অন্তরালে প্রচুর পরিমানে মাদক সাপ্লাই দিয়ে থাকে এ কেনু মাসুদ। ২০১৪ সালে ফতুল্লা ডিআইটি মাঠ হতে ফতুল্লা থানা তৎকালীন এসআই বোরহান এ কেনু মাসুদকে গ্রেফতারও করেছিল। এছাড়া চাদাঁবাজি,মাদক বিক্রি ও জুয়ার মাধ্যমে উপার্জিত কিছু অংশ টাকা চড়া সুদের উপর বাজারের দোকানী ও বিভিন্ন মানুষের মাঝে দিয়েছেন। অনেক সময় সুদের টাকার জন্য কয়েক ব্যবসায়ীর দোকান দখল ও টাকা গ্রহীতাকে মারধর করারও অভিযোগ রয়েছে এ কেনু মাসুদের বিরুদ্ধে।

এছাড়াও ফতুল্লা চৌধুরীবাড়ির জামান চৌধুরীর বাড়ির চাকর হিসেবে কেনু মাসুদের কর্মজীবন শুরু করলেও পরবর্তীতে টাঙ্গাইলে তার গ্রামের বাড়িতে এক স্ত্রী-সন্তান থাকা সত্ত্বেও ফতুল্লা থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বোরহান বেপারীর ভাই খোকার মেয়ে নিশির সাথে পরকিয়া সর্ম্পক গড়ে তুলে তাকে বিয়ে করে। স্ত্রী হারানোর শোকে নিশির প্রথম স্বামী মো.জাহাঙ্গীর মৃত্যু বরন করেছে বলে জানান স্থানীয়রা।

হঠাৎ করে আবারো ডিআইটি মাঠ ও বাজারের টাকার উত্তোলনের জন্য কেনু মাসুদের আগমন যেন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে বলছেন,বিএনপি নেতাদের কি এতই টাকার প্রয়োজন যে কেনু মাসুদের মত একজন চিহিৃত আওয়ামী দোসরকে আবারও পুর্নবাসন করতে হবে ? যেখানে কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ এমনকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলছেন যে,আওয়ামীলীগের সাথে কোন আপোষ নয়। সেখানে অর্থলোভী কিছু বিএনপি নেতা সামান্য লোভের জন্য বিএনপিসহ অন্তবর্তী সরকারকেও বিপাকে ফেলছে কেনু মাসুদের মত আওয়ামী দোসরকে আগেরস্থানে পুর্নবহাল করে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!