নারায়ণগঞ্জ শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ : লুটের মহোৎসব থার্ড টার্মিনালে
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!
ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার
বকশীগঞ্জে সাড়ে ৩ লাখ  টাকার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজি, গ্রেফতার ৪
গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার
সোনারগাঁয়ে তিতাস এর অভিযানে চুনা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন  
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
Next
Prev
প্রচ্ছদ
মাসুদুজ্জামানের সাথে ভিড়তে ব্যস্ত আওয়ামী সুবিধাভোগীরা!

মাসুদুজ্জামানের সাথে ভিড়তে ব্যস্ত আওয়ামী সুবিধাভোগীরা!

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ সৌজন্য সাক্ষাত করতে গিয়ে ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। সে সময় টিপু মাসুদুজ্জামানকের কাছে জোড়ালো দাবি রাখেন যাতে করে তার মাধ্যমে ওসমান পরিবারের কোন দালালের সাথে কোন প্রকার আপোস করা যাবে না।

 

টিপু বলেছিলেন, ওসমান পরিবারের কোন দালালের সাথে কোন আপোস করা যাবেনা। ওসমান পরিবারকে এমন কোন স্পেস দেওয়া যাবেনা যাতে করে পরবর্তীতে তারা আমাদের বিএনপির গলাটিপে ধরে। এতে আমাদের ভোট আগাত বা কমুক। মাসুদ ভাইয়ের কাছে আমার অনুরোধ ওসমান পরিবারের কোন দোসরকে যেন আমরা কাছে না টানি প্রাধান্য না দেই। কারণ এই ওসমান পরিবারই নারায়ণগঞ্জে সন্ত্রাসের নগরীতে পরিণত করেছিলো।

 

এমন দাবি রাখার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মাসুদুজ্জামান মাসুদকে দেখা গেলো ওসমান পরিবারের সাথে যুবলীগের রাজনীতি করা মদনপুরের ফুলহর এলাকার মোমেন মিয়ার সাথে করমর্দন করে ফ্রেম বন্দী হতে।

 

বৃহস্পতিবার ১৩ নভেম্বর বিকেলে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ এর বাসায় এমন দৃশ্য দেখা গেছে।

 

সেই ছবিকে পুঁজি করে ইতোমধ্যে এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করেছে এই বহুরূপী মোমেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেই ছবি পোস্ট করে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর মাসুদুজ্জামান মাসুদের সাথে তার সৌজন্য সাক্ষাত এবং নির্বাচন নিয়ে আলাপ আলোচনার কথা প্রচার করে চলেছে। যা নিয়ে ইতোমধ্যে মদনপুর এলাকায় কানাঘুষা শুরু হয়েছে।

 

মোমেন বর্তমানে নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকারের আমলে পুরোটা সময় জুড়ে সে যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের সাথে যুবলীগের রাজনীতি করেছে। ঘটা করে অনুষ্ঠান করে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ রশিদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদানও করে ছিলেন।

 

শুধু আওয়ামী লীগে যোগদান করেই ক্ষ্যান্ত থাকেনি এই মোমেন। এলাকায় জোড় পূর্বক জমি দখল, বালু ব্যবসার নিয়ন্ত্রণ সহ নানা কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন। এমনকি ২০১৮ সালে নির্বাচনের পূর্বে যখন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মদনগঞ্জে একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে এসেছিলেন, সে সময় মদনপুরে অহিদুজ্জামান অহিদের নেতৃত্বে মির্জা ফকরুল ইসলাম আলমগীরের গাড়ি আটকে দেওয়া হয়। রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে ভাঙচুর চালানো হয় মির্জা ফকরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে। ওই সময় অহিদের অন্যতম সহযোগি হিসেবে পুরো ঘটনায় সঙ্গ দিয়েছিলেন বর্তমানে যুবদল নেতা বনে যাওয়া এই মোমেন।

 

১৬ বছর আওয়ামী লীগের ক্ষমতা স্বাদ নেওয়ার পর গত ৫ আগস্টের পর আবারো নতুন করে নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতে শুরু করে মোমেন।

 

প্রথম দিকে বিএনপির কোন নেতাই তাকে আশ্রয় না দিলে, মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহীন আহম্মেদ এর দারস্থ হয় মোমেন মিয়া। শাহীনের হাত ধরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর সাথে সখ্যতা গড়ে তুলতে শুরু করে। সাখাওয়াত হোসেনের খান এর জন্মদিন উপলক্ষ্যে তার ব্যক্তিগত কার্যালয়ে মোমেন এর উপস্থিতির ভিডিও এবং মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে একটি র‌্যালিতে মোমেন এর ব্যানার ধরার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও এ নিয়ে স্থানীয় গণমাধ্যমে গুরত্ব সহকারে সংবাদ প্রকাশিত হলে বির্তকের মুখে পড়েন সাখাওয়াত হোসেন খান ও শাহীন আহম্মেদ। বির্তক এড়াতে মোমেনকে সঙ্গ দেওয়া ছেড়ে দেয় শাহীন আহম্মেদ।

 

আসন্ন নির্বাচনকে ঘিরে মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ রাজনীতিতে আবারো সরব হয়ে উঠে এবার খোরশেদের অনুষ্ঠানে যেতে শুরু করে মোমেন। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার মাসুদুজ্জামান মাসুদ খোরশেদের বাড়িতে সৌজন্য সাক্ষাত করার খবরে সেখানে উপস্থিত হয়েছিলেন মোমেন। সুযোগ বুঝে মাসুদুজ্জামানের সাথে কথা বলা হাত মেলানোর ছবি তুলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে এলাকায় নিজের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে মোমেন।

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে এলাকায় এসে মোমেন নিজেকে ভবিষ্যত এমপির লোক পরিচয় দিয়ে ভাব জমাতে শুরু করেছে। স্থানীয় বিএনপি নেতারা যারা তাকে ৫ আগস্টের পর আশ্রয় প্রশ্রয় দেয়নি ভবিষ্যতে তাদেরকেও দেখে নিবে বলে হুঁশিযারী প্রদান করেছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!