ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ আজ ১৫ নভেম্বর (শনিবার) ১৩নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক আন্দোলন এর সভাপতি ফারুক হোসেন হাওলাদার, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মুহা. আনোয়ার হোসেন প্রমুখ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, আগামী নির্বাচনে হাতপাখা বিজয়ী হলে জনদুর্ভোগ লাঘব হবে, ইনশাআল্লাহ। যেকোন নাগরিক সেবা সহজতর করা হবে। রাস্তাঘাট উন্নয়ন হবে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
তিনি আরও বলেন, আমরা চাই সাধারণ জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ইসলামী শক্তি ক্ষমতায় আসুক। সেই প্রত্যাশাকে প্রাপ্তিতে রূপান্তর করার জন্য আগামী নির্বাচনে হাতপাখাকে বিজয়ী করার উদাত্ত আহবান জানাচ্ছি।




