নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মাসুদের মনোনয়ন: স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া!

মাসুদের মনোনয়ন: স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া!

প্রকাশিতঃ

# ত্যাগীদের মূল্যায়ন না করা হয়, তাহলে আগামী রাজনীতি কঠিন পরিস্থিতিতে পরবে: কালাম
# এটার কারনে দলীয় নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরন হয়েছে: সাখাওয়াত
# তাকে জয়ী করে আনা সহজ হবে না: বাবুল
# দেশনায়ক তারেক রহমানের কাছে আহবান করবো নারায়ণগঞ্জ ৫ আসন বাচান: টিপু
# আমাদের মধ্যে যে কাউকে দিয়ে নির্বাচন করালে তৃণমূল ঐক্যবদ্ধ হবে: আশা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৫ আসনের প্রার্থী নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে দেখা দিয়েছে নয়া মেরুকরন। দল ও স্থানীয় রাজনৈতিক স্বার্থে বহু দিনের বিভেদ ভুলে রাজপথের সক্রিয় ও স্বৈরাচারের নির্যাতনের শিকার প্রথম সারির নেতারা একই এক টেবিলে বসেছেন। আগামী নির্বাচনকে সামনে রেখে এই আসনে ব্যবসায়ি মাসুদুর রহমান মাসুদকে দল থেকে প্রাথমিক প্রার্থী ঘোষনা করার পর। স্থানীয় রাজনীতি থেকে শুরু করে ভোটাদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রীয়া। তবে ভেজায় খুশি বিরোধী রাজনৈতিক মহল থেকে শুরু করে ফ্যাসিস্ট সমর্থকরা। কারন গত দুই মাস পুর্বেও মাসুদুর রহমান মাসুদ ছিলো না বিএনপির সাধারণ সদস্যও। তাছাড়া বিগত স্বৈরাচারী সরকারের আমলে তাদের সাথে সর্ম্পক রেখে নিজেরে ব্যবসার ব্যাপক বিস্তার ঘটিয়েছেন। তাই নারায়ণগঞ্জ ৫ আসনের মনোনয়ন প্রত্যাশি প্রথম সারির পাঁচ নেতা স্থানীয় রাজনৈতিক ভাটা ঠেকাতেই বিভেদ ভুলে নড়ে চড়ে বসেছেন।
শনিবার ১৫ নভেম্বর নাটকীয় ভাবে নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ ও নির্বাহী কমিটির সদস্য এ্যাড. আবু কালাম, মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসফ খান টিপু, বিশিষ্ট ব্যবসায়ি ও বিএনপি নেতা আবু জাফর মোহাম্মদ বাবুল, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা সহ মহানগর বিএনপির অধিকাংশ নেতারাই একই টেবিলে বসে সংবাদ সম্মেলন করেছেন। সে সময় উপস্থিত ছিলো মহানগর বিএনপির কমিটির প্রথম সারির অধিকাংশ নেতা থেকে শুরু করে থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের পদধারী নেতাকর্মীরা।
এসময় মহানগর বিএনপির নেতাকর্মীদের মনের ভাব প্রকাশ পায় প্রথম সারির পাঁচ নেতার মুখ থেকে।
একাধিক বারের সাবেক সাংসদ ও নির্বাহী কমিটির সদস্য এ্যাড. আবু কালাম বলেন, আমরা ঐক্যবদ্ধ নির্বাচন চাই। আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন কঠিন, আমরা এখানে যারা বসে আছি সবাই রাজপথে মামলা হামলা, জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছি। আমাদের নেত্রী ও তার পরিবার নির্যাতনের শিকার হয়েছে, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে হারিয়েছেন, আমাদের আগামীর রাষ্ট নায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্যাতনের শিকার হয়ে এখনো দেশের বাইরে আছেন। স্বৈরাচারী সরকার তবুও বিএনপির রাজনীতিকে ধ্বংস করতে পারেনি।
তাই এটাকে ধরে রাখতে হলে আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হবে। এখন ত্যাগীদের মূল্যায়ন না করা হয়, তাহলে আগামী রাজনীতি কঠিন পরিস্থিতিতে পরবে। কারন ত্যাগী নেতাদের রাজনীতি থেকে অনিহা চলে আসবে। তাই আগামী নির্বাচনে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। ত্যাগীদের মধ্যে যাকেই মনোনয়ন দেয়া হবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ধানে শীষ নিয়ে তার পক্ষে কাজ করবো।
মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি একটি গনতান্ত্রিক ও নেতাকর্মী বান্দব দল। আমাদের মূল লক্ষ্য এই এলাকার ভোটার ও নেতাকর্মীদের নিয়ে আগামী ফেব্রুয়ারীতে নির্বাচন। সেই মুর্হুতে গত ৩ নভেম্বর দলের মহাসচিব ২৩৭টি আসনের প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন এবং বলেছেন এটা যে কোন সময় পরির্বতন হতে পারে। কিন্তু নারায়ণগঞ্জ ৫ আসনে যাকে প্রার্থী ঘোষনা করা হয়েছে সেটা আমাদের চিন্তায়ও আসেনি।
এটার কারনে দলীয় নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরন হয়েছে। কারন বিগত দিনে দলীয় কোন কর্মকান্ডে আমরা তাকে পাইনি। আমরা দলের হাই কমান্ডে দরখাস্ত করেছি দলের ত্যাগী নেতাদের মধ্যে যাকে দেওয়া হউক আমরা মেনে নিবো। আর যাকে দেওয়া হয়েছে বিগত সরকারের আমলে আর্শিবাদপুষ্ট হয়ে তিনি ব্যবসায়িক ফায়দা লুটেছেন। তাকে আমরা মেনে নিবো না। আর তাকে পাশ করাটাও সম্ভব না।
বিশিষ্ট ব্যবসায়ি ও বিএনপি নেতা আবু জাফর মোহাম্মদ বাবুল বলেন, এই আসনটি আমাদের থাকুক এটাই আমরা চাই। এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। কিন্তু যাকে মনোনয়ন দেয়া হয়েছে তাকে ভোটার ও নেতাকর্মীরা চিনেন না কারন তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলো না। ফলে তাকে জয়ী করে আনা সহজ হবে না।
মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, র্দীঘ দিনের পরিক্ষিত নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করা উচিৎ। আমাদের দেশনেত্রী বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও
আমি বলবো নারায়ণগঞ্জ ৫ আসন বাঁচাও। আমরা আশা করি মামলা হামলার শিকার জনসমর্থিত নেতাদের প্রার্থী বানাবে। আমি দেশনায়ক তারেক রহমানের কাছে আহবান করবো নারায়ণগঞ্জ ৫ আসন বাচান। বড় ভাই বা বাবার কাছে যেমন দাবী থাকে ঠিক তেমনি নারায়ণগঞ্জ ৫ আসনকে বাচানোর দাবি জানাচ্ছি। তাই আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও হাই কমান্ডের কাছে আহবান করবো রিভিউ করে নতুন করে বিবেচনা করেন। ত্যাগী যাকে দিবেন আমরা তার হয়ে কাজ করবো।
মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা বলেন, ছাত্র দলের সবচেয়ে কণিষ্ঠ কর্মীটাও ফ্যাসিস্টের নির্যাতনের শিকার হয়েছে। এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই নির্যাতনের শিকার হয়েছি। এক সাথে পলাতক থেকেছি, এক সাথে পিজন ভ্যানে উঠেছি, এজলাসে উঠেছি, কারাগারে থেকেছি আবার রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের মধ্যে যে কাউকে দিয়ে নির্বাচন করালে তৃণমূল ঐক্যবদ্ধ হবে। কিন্তু কোন অরাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী করা হলে কেউ ঐক্যবদ্ধ থাকতে পারবে না। আমরা আন্দোলন সংগ্রাম করা রাজপথের লোক রাজনৈতিক কৌশলগত কারনে আমাদের বিভেদ থাকতে পারে কিন্তু দিন শেষে দলের স্বার্থে আমরা সবাই এক হয়ে যাই। কিন্তু কোন অরাজনৈতিক ব্যক্তি সেটা কখনই করতে পারবে না। তাই আশা করি দল অবশ্যই ত্যাগীদের মূল্যায়ন করবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!