নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আবারো স্বার্থ হাসিলে টিপুর বাসায় সাখাওয়াতকে নিয়ে মডেল মাসুদ!

আবারো স্বার্থ হাসিলে টিপুর বাসায় সাখাওয়াতকে নিয়ে মডেল মাসুদ!

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ–৫ বিএনপিতে মনোনয়ন নিয়ে তীব্র অস্থিরতা

ডেঙ্গুতে আক্রান্ত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর খোঁজখবর নিতে তাঁর বাসায় গিয়েছেন নারায়ণগঞ্জ–৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।

আজ রোববার ১৬ নভেম্বর বিকেলে শহরের আমলাপাড়াস্থ টিপুর বাসায় গিয়ে তাঁরা পারস্পরিক আলোচনা করেন। এ সময় সঙ্গে ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নুরুল ইসলাম সরদার, আনোয়ার হোসেন আনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তবে টিপুকে দেখতে যাওয়ার এই সৌজন্যটুকু থমকে থাকা নগর রাজনীতিকে শান্ত করতে পারেনি। বরং মাসুদুজ্জামানকে প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ বিএনপিতে ক্ষোভ, অস্থিরতা ও তীব্র বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে।

মনোনয়ন নিয়ে ক্ষোভে ফুঁসছে স্থানীয় নেতা–কর্মীরা

দীর্ঘদিন ধরে নানা বিতর্ক ও সমালোচনার কেন্দ্রে থাকা মাসুদুজ্জামান ওরফে ‘মডেল মাসুদ’কে প্রার্থী ঘোষণার পর থেকেই তৃণমূল নেতাকর্মীদের বড় একটি অংশ অসন্তোষ প্রকাশ করছেন। তাদের অভিযোগ—দলে তাঁর দৃশ্যমান রাজনৈতিক ভূমিকা ছিল না, বরং অতীতে তিনি আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলে অবস্থান করেছেন এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে ব্যবসায়িক সুবিধা নিয়েছেন।

গতকাল শনিবার রাতেই নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন স্তরের নেতা–কর্মীরা মাসুদুজ্জামানের মনোনয়ন বাতিলের দাবি জানান। উপস্থিত ছিলেন সাবেক এমপি আবুল কালাম, মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল, আবুল কাউসার আশা প্রমুখ।

দলে কখনও ছিলেন না’— অভিযোগ সাখাওয়াতের

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন,
“নারায়ণগঞ্জ-৫ আসনে যে ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে, তিনি আমাদের রাজনীতির অঙ্গনে কখনও ছিলেন না। তৃণমূল তাঁকে চেনে না। এতে কর্মীরা হতাশ ও ক্ষুব্ধ।”

তাঁর দাবি, আন্দোলন–সংগ্রামে মাঠে থাকা ত্যাগী নেতাদের পাশ কাটিয়ে মনোনয়ন দেওয়ায় তৃণমূলে বিভ্রান্তি ও ক্ষোভ ছড়িয়েছে।

সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন,
“ত্যাগী ও মাঠে থাকা নেতাকর্মীদের প্রতি অবিচার করা হয়েছে। স্থানীয় কাউকে মনোনয়ন দেওয়া উচিত ছিল।”

অর্থপ্রভাব তদবিরের অভিযোগ

স্থানীয় নেতাদের দাবি—টাকার প্রভাব, লবিং ও তদবিরের মাধ্যমেই মাসুদুজ্জামান দলে প্রবেশ ও মনোনয়ন নিশ্চিত করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি হঠাৎ বিএনপির পরিচয় ব্যবহার শুরু করেন এবং কিছু নেতাকে আর্থিকভাবে প্রভাবিত করে রাজনীতিতে অবস্থান নেওয়ার চেষ্টা করেন।

ব্যবসায়িক বিতর্কও আলোচনায়

বিএনপি নেতাদের একাংশ অভিযোগ করেন—আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি সরকারের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মাধ্যমে প্রভাবশালী অবস্থান তৈরি করেন। এমনকি ব্যাংক মালিকানা পরিবর্তনসহ আর্থিক অনিয়ম নিয়েও তাঁর বিরুদ্ধে এলাকায় নানা গুঞ্জন রয়েছে। এসব কারণে তাঁর প্রার্থীতা নিয়ে আরও শঙ্কা তৈরি হয়েছে বলে নেতারা মন্তব্য করেন।

স্থানীয় নেতারা আরও বলেন—আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী চক্রের সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করার অভিযোগও দীর্ঘদিন ধরে প্রচলিত।

দলে ভাঙন বাড়ার আশঙ্কা

মাসুদুজ্জামানের প্রার্থী ঘোষণার পর নারায়ণগঞ্জ বিএনপিতে স্পষ্ট ভাঙন দেখা দিয়েছে। তৃণমূলের বড় অংশ তাঁকে গ্রহণে অনীহা প্রকাশ করেছেন। অনেক নেতাই তাঁর পক্ষে প্রচারে অংশ নিতে অনাগ্রহী।

স্থানীয় নেতারা কেন্দ্রীয় বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন—“এই বিতর্কিত মনোনয়ন বাতিল করে পরীক্ষিত, জনপ্রিয় ও যোগ্য কাউকে প্রার্থী করলে তৃণমূল আবার ঐক্যবদ্ধ হতে পারবে।”

স্থানীয় ও ঘনিষ্ঠ ভোটারদের মাঝে ব্যাপক গুঞ্জন রয়েছে, মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদ অত্যান্ত একরোখা প্রকৃতির মানুষ।  Do or dai নীতিতে চরম রিক্স নিয়েই সকল কাজকর্ম সম্পাদন করেন।  তাই নারায়ণগঞ্জ সদর বন্দর আসনে মনোনয়ন পেয়ে চিন্তামুক্ত হতে চরম বেহায়ার মতো ডোর টু ডোর নক করে যাচ্ছেন চরমভাবে নিগৃহীত হওয়ার পরও। মাসুদুজ্জামান ওরফে মডেল মাসুদ তার লক্ষ্যে পৌঁছাতে যা যা করার তা করবেই এমন মনোবাসনা থেকেই একদিনের মধ্যেই টিপুর বাসায় হাজির হয়েছেন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে।

সুত্র: এনএনইউ২৪.কম:

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!