নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মাসুদুজ্জামানের সরে দাঁড়ানোতে ষড়যন্ত্র দেখছেন নেতাকর্মীরা

মাসুদুজ্জামানের সরে দাঁড়ানোতে ষড়যন্ত্র দেখছেন নেতাকর্মীরা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সদর-বন্দর আসন

খোঁজখবর নিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা

নারায়ণগঞ্জে বিএনপির প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচন থেকে সরে যাওয়া নিয়ে চলছে জল্পনা-কল্পনা। সমর্থকরা এ জন্য দলের ষড়যন্ত্রকারীদের দোষ দিচ্ছেন। তারা মনে করছেন, দলীয় অভ্যন্তরীণ ষড়যন্ত্রের কারণে মাসুদুজ্জামান এ সিদ্ধান্ত নিয়েছেন। তথ্যসুত্র: সমকাল অনলা্ইন

একাধিক সমর্থক বলেন, আড়াইহাজারের এক নেতার নেতৃত্বে মাসুদুজ্জামানের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র হচ্ছে। একদিকে তিনি কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন বাতিলের চেষ্টা করছেন, অন্যদিকে নারায়ণগঞ্জ শহরে এই নেতার ক্যাডার বাহিনী থাকায় মাসুদুজ্জামানের সঙ্গে সংঘাত তৈরির আশঙ্কা রয়েছে। এসব দিক বিবেচনা করে তিনি নির্বাচন থেকে সরে গেছেন। তবে মাসুদুজ্জামানের খেলাপি ঋণের বিষয়ও আলোচনায় আনছে প্রতিপক্ষ।

এদিকে দলের কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের কাছ থেকে এ বিষয়ে খোঁজখবর নিয়েছেন বলে জানিয়েছেন। নির্বাচন থেকে সরে যাওয়ার পরিকল্পনা বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার বিকেলে মাসুদুজ্জামানের সমর্থকরা সভা ডেকেছেন।
গত মঙ্গলবার জরুরি সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর কারণ হিসেবে তিনি নিরাপত্তা ও পরিবারের আপত্তির কথা জানান।

এ বিষয়ে মাসুদুজ্জামানের সঙ্গে কথা বলতে গতকাল বুধবার দুপুরে নগরীর পশ্চিম তল্লা এলাকায় অবস্থিত তাঁর মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসে গেলে দেখা যায় গেটের বাইরে বিএনপি নেতাকর্মীর জটলা। এর কিছুক্ষণ পর সেখানে আসেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। তিনি কয়েকজন নেতাকর্মী নিয়ে মাসুদুজ্জামানের সঙ্গে দেখা করতে যান। তিনি বের হওয়ার পর দেখা করতে যায় স্বেচ্ছাসেবক দলের একটি গ্রুপ। এর পর মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ টি এম কামাল, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনুসহ আরও কয়েকজনের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের যেতে দেখা যায়।

পরে এ প্রসঙ্গে এ টি এম কামাল বলেন, আমরা তাঁকে নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত প্রত্যাহার করতে অনুরোধ করছি। কিন্তু তিনি সিদ্ধান্তে অনড়। তবে তিনি দলের সব কর্মকাণ্ডে থাকবেন বলে জানিয়েছেন। বিএনপির এ নেতা বলেন, মনোনয়নপ্রত্যাশী অন্যরা তাঁর বিরুদ্ধে নানা কথা বলে একটা নেতিবাচক পরিবেশ তৈরি করেছে। আমরা প্রত্যাশা করি, মাসুদুজ্জামান নির্বাচনে অংশ নেবেন। কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে হস্তক্ষেপ করবেন।

জানা গেছে, মাসুদুজ্জামানের নির্বাচন পরিত্যাগের বিষয়ে মঙ্গলবার রাতে জেলা বিএনপির চার শীর্ষ নেতার সঙ্গে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কথা বলেন। এ বৈঠকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু, মহানগর আহ্বায়ক শাখাওয়াৎ হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু উপস্থিত ছিলেন। এ বৈঠকে তাদের কাছ থেকে মাসুদুজ্জামানের পদত্যাগের কারণ জানতে চাওয়া হয়। মনোনয়ন দেওয়ার পরও মহানগর বিএনপির আহ্বায়কসহ বিভিন্ন নেতারা কেন তাঁর মনোনয়নের বিরোধিতা করছেন সে বিষয়ে প্রশ্ন করা হয়।

এ প্রসঙ্গে শাখাওয়াৎ হোসেন খান বলেন, সে বৈঠকটি ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে আসাকে কেন্দ্র করে। সেখানে মাসুদুজ্জামানের পদত্যাগের বিষয়টি উঠলেও তেমন আলোচনা হয়নি।
নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ হিসেবে মাসুদুজ্জামান নিরাপত্তা ও পরিবারের আপত্তির কথা বলেছেন সংবাদ সম্মেলনে। নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়ে গতকাল কথা বলতে তাঁর অফিসে গেলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
‎এদিকে গতকাল নারায়ণগঞ্জে গিয়ে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নারায়ণগঞ্জে যিনি নির্বাচন করবেন না, সেটা তাঁর ব্যক্তিগত ইচ্ছা। কে নির্বাচন করবেন, কে নির্বাচন করবেন না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এটাতে আমাদের বলার মতো কিছু নেই।

জাকির খানের নিরাপত্তা চেয়ে জিডি 
নারায়ণগঞ্জের আলোচিত বিএনপি নেতা জাকির খানের জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে সদর থানার ওসি আব্দুল হালিম বলেন, গত ৭ ডিসেম্বর এই জিডি করা হয়। তবে সেটি জনসমক্ষে আসেনি। বিএনপি নেতা জাকির খানের মা আছিয়া বেগম বাদী হয়ে এই জিডি করেন। জিডিতে তিনি বলেন, তাঁর ছেলে সব মামলায় জামিনে রয়েছে। তবে তাঁর প্রতিপক্ষ জানমালের ক্ষতি করতে পারে বলে আশঙ্কায়‎তিনি ছেলের নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!