নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
আমতলিতে সাংবাদিক সংগঠনের ব্যাপক চাঁদাবাজি, জনমনে ক্ষোভের সৃষ্টি

আমতলিতে সাংবাদিক সংগঠনের ব্যাপক চাঁদাবাজি, জনমনে ক্ষোভের সৃষ্টি

প্রকাশিতঃ

আমতলী (বরগুনা) প্রতিনিধি।

 

বরগুনার আমতলীতে তথাকথিত একটি সাংবাদিক সংগঠনের বার্ষিক অনুষ্ঠানের জন্য সরকারী কর্মকর্তা, স্কুল, কলেজ, ইটভাটাসহ বিভিন্ন ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে ব্যাপক হারে চাঁদাবাজি করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা চাঁদাবাজি বন্ধসহ অভিযুক্ত চাঁদাবজদের বিচার দাবী করেছে।

 

বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, ওই সংগঠনের চাঁদাবাজরা তাদের বার্ষিক অনুষ্ঠানের জন্য বিভিন্ন সরকারী অফিসে গিয়ে কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছে। কোন কর্মকর্তা তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে না চাইলে তাদের বিরুদ্ধে পত্রিকায় রিপোর্ট করা হবে বলে হুমকি ধামকি দিচ্ছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সরকারী কর্মকর্তা বলেন, এই চক্রটির হাতে আমরা জিম্মি আছি। তাদের চাহিদা মত টাকা দিতে না পারলে ফেসবুকসহ নানা অন্ধকার জগতের কিছু পত্রিকায় বানোয়াট মনগড়া সংবাদ প্রকাশ করে আমাদের হেয় করছে। এতে আমরা তখন বিব্রত হই। আমরা ওই চক্রটির কারনে অফিসের কাজকর্ম সঠিক ভাবে চালাতে পারছি না।

 

আমতলী শহরের কয়েকজন ব্যবসায়ী বলেন, একটি সাংবাদিক সংগঠনের লোকজন প্রতি বছর আমাদের কাছে এসে মোটা অঙ্কের চাঁদা দাবী করে। টাকা দিতে না চাইলে আমাদের হয়রানির ভয় দেখায়। আমরা এই চক্রটির হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইট ভাটার মালিক বলেন, ওই সাংবাদিক সংগঠনের লোকজন দল বেঁধে আমাদের কাছে এসে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত চাঁদা দাবী করে। তাদের দাবী মেটাতে না পারলে আমাদের বিরুদ্ধে নানা ধরনের বানোয়াট নিউজ করে হয়রানি করছে। আমরা এই চাঁদাবাজ সংগঠন বন্ধসহ প্রশাসনের নিকট বিচার দাবী করছি।

 

আরেক ভাটার মালিক বলেন, তারা দল বেধে ৮-১০ জন এসে আমাদের কাছে এমন ভাব করেন যেন তারা আমতলীর প্রশাসন চালায়। টাকা না দিলেই তারা বিভিন্ন জায়গায় ফোন করে আমাদের হয়রানি করে।

 

নাম প্রকাশ না করার শর্তে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষক বলেন, কতিপয় চাঁদাবাজ সাংবাদিক স্কুলে এসে তারা সামান্য ভূল ক্রুটির জন্য আমাদের গালাগালি শুরু করে। হাতে সামান্য টাকা তুলে দিলেই তারা শান্ত হয়ে ফিরে যায়। তারা আসে শুধু টাকার জন্য।

 

নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন প্রধান শিক্ষক বলেন, একটি সাংবাদিক সংগঠনের লোকজন প্রতি বছর আমাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়।

 

এভাবে ওই চাঁদাবাজ সাংবাদিক সংগঠনের চাঁদাবাজির কারনে আমতলীর সর্বশ্রেণির পেশার মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। তারা সবাই এই চাঁদাবাজ সাংবাদিকদেও সাংবাদিকতা বন্ধ ও বিচার দাবী করছে।

 

চাঁদাবাজির বিষয়ে জানতে চাইলে ওই সাংবাদিক সংগঠনের এক সভাপতি প্রার্থী বলেন, আমি কোন চাঁদাবাজির মধ্যে নেই, যারা চাঁদাবাজি করে তাদের বিচার হওয়া উচিত।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!