নারায়ণগঞ্জ সোমবার | ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
গোগনগরের মিছিলের ঘটনায় শীতলক্ষ্যা এলাকা হতে জহিরুল গ্রেফতার
মামলা নিতে টাকা দাবী, মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও
সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীর উপর যুবদল ক্যাডার মোফাজ্জলের হামলা
বন্দরে ৩ মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কিশোরীর
ইউনিট কমিটি দিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ব্যর্থতার আড়াই বছর!
সিদ্ধিরগঞ্জে শিক্ষিকার বাড়ীতে লুটপাটের অভিযোগ গণ-অধিকার পরিষদের নেতার বিরুদ্ধে
ফতুল্লায় বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪, অস্ত্র-চোরাই মাল জব্দ
শব্দ দূষণ বন্ধে অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা: ছাত্রদল নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে মামলা
বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস
বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
বন্দরে নারী গৃহকর্ত্রীকে পিটিয়ে ১ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণ লুট
জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে সদরে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্থানীয় এমপি নজরুল ইসলাম আজাদের হস্তক্ষেপ কামনা ভুক্তভোগী পারুলের
শিশু রামিসা ধর্ষণ-হত্যা : সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড
মাদক কারবারের অভিযোগে নির্যাতন, কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন অনেকে?
সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
রূপগঞ্জে এনসিপির ফল উৎসব মঞ্চে ছাত্রদলের হামলা ও ভাঙচুর, আহত ১০
ফতুল্লায় ডিস ব্যবসায়ীর বাড়িতে হামলা, মারধর,টাকা ও স্বর্নালংকার লুট
আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় বিএনপি নেতার শেল্টারে শাহীনের রমরমা মাদক ব্যবসা!!

ফতুল্লায় বিএনপি নেতার শেল্টারে শাহীনের রমরমা মাদক ব্যবসা!!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
মাদকের জমজমাট ব্যবসা চলছে ফতুল্লার গোটা রেলষ্টেশন এলাকা। হাত বাড়ালেই মিলছে ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা বার বার মাদকের ব্যাপারে কঠোর হুংকার দিলেও কিছুতেই কর্নপাত করছে না মাদক ব্যবসায়ীরা । বরং মাদকের বিরুদ্ধে পুলিশের দেয়া হুংকার নিজেদের মধ্যে সীমাবদ্ধতা থাকার ফলে স্ব-স্ব অবস্থানে থেকেই মাদক বিক্রি অব্যাহত রেখেছে উক্ত মাদক বিক্রেতারা।

‎তবে ফতুল্লা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে মাঝে মধ্যে চুনোপুঁটি মাদক কারবারিরা ধরা পড়লেও চিহ্নিত রাঘব-বোয়াল মাদক কারবারিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। মাদক বিক্রির টাকায় দেশী-বিদেশী অস্ত্রের সমাহার গড়ে তুলেছে মাদক বিক্রেতারা যার ফলে মাদক বিক্রি-সেবন ও বাণিজ্যক কেন্দ্র হয়ে উঠছে ফতুল্লা রেল স্টেশন এলাকা।

‎বর্তমানে ফতুল্লা রেলস্টেশন এলাকায় মাদকের স্বর্গরাাজ্য গড়ে তুলেছে ফতুল্লা রেল স্টেশন এলাকার সালামের ছেলে মাদক ব্যবসায়ী শাহীন। বীর দাপটে বুক ফুলিয়ে চালিয়ে যাচ্ছে মাদকের রমরমা ব্যবসা যা অনেকটাই প্রকাশ্যে। যেন এই মাদক ব্যবসায়ী শাহিনের কাছে প্রশাসন নিরুপায়।

‎অন্যান্য এলাকায় মাদকের ব্যাপারে কঠোর ভুমিকা নিলেও ফতুল্লা রেলষ্টেশন ও জোড়পুল এলাকায় পুলিশের তৎপর না থাকায় মাদক ব্যবসায়ীরা আরো বেপরোয়া হয়ে ওঠছে বলে অভিযোগ করেন এলাকাবাসী।

তবে শাহীনের মাদক ব্যবসা নিয়ন্ত্রন করছে স্থানীয় একজন বিএনপি নেতা নিজে ও তাদের শেল্টারে থাকা লোকজন, প্রভাবশালী মহল, অসাধু নামধারী সাংবাদিক। এই মাদক সিন্ডিকেটে আধিপত্য বিস্তার করার জন্য কিছুদিন পরপর মারামারি, খুন ও গুমের শিকার হয় বিভিন্ন শ্রেণীর লোকজন।

‎তবে সচেতন মহল মনে করেন, শুধু ছিচঁকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে মাদক নির্মূল কিছুতেই সম্ভব নয়। এছাড়া থানা পুলিশের দূর্বল চার্জ সীটে, মামলার দীর্ঘ সূত্রতা সাক্ষীর অভাব এর কারণে আইনের ফাঁক ফোঁকড় দিয়ে মাদক ব্যবসায়ীরা আদালত থেকে জামিনে বের হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে যাচ্ছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মাঝে মাঝে কিছু মাদক ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিচ্ছে। এই সাজা আপিল যোগ্য বিধান সাজা শেষ হওয়ার আগেই জামিনে বের হয়ে আসছে অভিযুক্তরা।

‎স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে যে সব মাদক ব্যবসায়ীরা গ্রেফতার হয় তার বেশীর ভাগই সেলসম্যান। অথচ মাদকের মুল গড ফাদাররা আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে থাকছেন ধরা ছোয়ার বাহিরে। তাদের সেলসম্যানরা গ্রেফতার হলে মুল ব্যবসায়ীরা তাদের আদালত থেকে জামিনে মুক্ত করে আবার একই ব্যবসায় নিয়েজিত করান।

‎এছাড়া মাদক সম্রাটরা কখনো কখনো কোন না কোন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে। আবার কেউ কেউ নিজেকে আইন শৃঙ্খলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে জমজমাট পরিসরে মাদক ব্যবসা করছে। এ মাদকের বিষয়ে এলাকার সচেতন মানুষ যদি কোন প্রতিবাদ করে তবে গড ফাদাররা সে সব লোকজনকে কোন না কোন ভাবে ফাঁসিয়ে দিয়ে উল্টো তাদের কে হয়রানি করতে থাকেন বলে অভিযোগ উঠেছে।
‎‎

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!