নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অবস্থিত আনোয়ার মডেল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় সরকারি কদম রসুল কলেজ সংলগ্ন একরামপুর এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য জনাব মোঃ কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ শামীম, জনাব মোঃ সোহেল, আনোয়ার মডেল স্কুলের উপদেষ্টা জনাব মোঃ মাসুদ সরকার মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ মাসুদ মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান ও শিক্ষানুরাগী জনাব মোঃ সফিউল বাশার শাকিল এবং আনোয়ার মডেল স্কুলের অভিভাবক সদস্য জনাব মোঃ আশিকুর রহমান বাপ্পী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আব্দুল হালিম মমিন, মোঃ আমির হোসেন সাগর ও মোঃ সোহেল মিয়া।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিক শিক্ষা ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পরে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।




