ষ্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুবদল নেতা মাহবুব রহমান মুকুল।
এক শোক বার্তায় যুবদল নেতা মাহবুব রহমান মুকুল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক যিনি দেশের সাধান মানুষের কল্যানেই রাজনীতি করে গেছেন। সেই গনতন্ত্রের মানসকন্যা,দেশনেত্রী, মাটি ও মানুষের মা, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গেছেন।
তিনি আরও বলেন,বেগম খালেদা জিয়া ছিলেন গনতন্ত্রের এক আলোর দিশারী। যে আলো দেশের প্রতিটি মানুষের অন্তরে স্থান পেয়েছিলো। দেশের জনগন ও গনতন্ত্রের জন্য তিনি বিরামহীনভাবে রাজনীতি করেছেন। তিনি কোন অশুভ শক্তির কাছে আপোষ করেননি।
আমি এই মহান নেত্রীর বিদেহী আতœার মাগফেরাত কামনা করি। সেই এই শোককে শক্তিতে যেন পরিনত করতে পারে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ও তার পরিবার সেজন্য মহান আল্লাহর দরবারে দোয়া করি।
মহান আল্লাহ বাংলার অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন।




