নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
‘এক কাপড়ে বের হন ম্যাডাম, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাই

‘এক কাপড়ে বের হন ম্যাডাম, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাই

প্রকাশিতঃ

 ‘বাড়ির গেট ভাঙার পর ম্যাডামকে অনেকটা জোর করে গাড়িতে তুলে দেওয়া হয়। ভেতরে গিয়ে ভাঙে ম্যাডামের কক্ষের দরজা। এরপর এক কাপড়ে যে গাড়িতে ম্যাডামকে বাড়ি ছাড়তে হয়েছিল সেটি চালাচ্ছিলাম আমি।’

নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে ২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের শহীদ মঈনুল রোডের বাড়ি থেকে খালেদা জিয়াকে বের করে দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেদিনের স্মৃতিচারণে বুধবার সমকালকে এসব কথা বলছিলেন গাড়িচালক নুরুল আমিন। ১৯৯৬ সাল থেকে তিনি খালেদা জিয়ার ব্যক্তিগত গাড়ি চালিয়েছেন। নুরুলের ভাষায়,  ‘এক কাপড়ে বের হন ম্যাডাম, আমি গাড়ি চালিয়ে নিয়ে যাই।’

সেদিন সেনানিবাসের বাড়ি থেকে সরাসরি গুলশানে দলীয় কার্যালয়ে গিয়েছিলেন খালেদা জিয়া। নুরুল আমিন বলেন, ‘গাড়িতে উঠে ম্যাডাম গুলশানের অফিসে যেতে বলেন। ওই গাড়িতে তখন আরও ছিলেন ছোট ভাই শামীম ইস্কানদারের স্ত্রী, বিশেষ সহকারি মাহবুবুল আলম, মাসুদ ও আরিফ নামে পুলিশের একজন গানম্যান। গুলশানে পৌঁছানোর পর গণমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েন খালেদা জিয়া। সেই দৃশ্য ছিল হৃদয়বিদারক।

মঈনুল রোডের বাড়িটি ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর পরিবারের কাছে আবেগ, ইতিহাস ও স্মৃতির আতুরঘর। ওই বাড়িতে বেড়ে উঠেছেন তাঁর সন্তানরা। ১৯৭২ সালে জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান হওয়ার পর মঈনুল রোডের বাড়িটিতে বসবাস শুরু করেন। এরপর সেনাপ্রধান ও রাষ্ট্রপতি থাকাকালেও তিনি বাড়িটিতে থাকতেন। ১৯৮১ সালে জিয়াউর রহমানের শাহাদতের পর তৎকালীন জাতীয় সংসদের সিদ্ধান্তে বছরে মাত্র এক টাকা খাজনার শর্তে বাড়িটি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল।

খালেদা জিয়াকে ঢাকার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা দেশের রাজনীতিতে এক বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়। ২০০৯ সালের এপ্রিলে তৎকালীন সরকার মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে বাড়িটির ইজারা বাতিল করে। সরকার তখন দাবি করেছিল, ইজারা প্রক্রিয়ায় অনিয়ম ছিল এবং সেনানিবাস এলাকার নিয়ম অনুযায়ী বাড়িটি রাজনৈতিক ব্যক্তিকে বরাদ্দ দেওয়া ছিল নিয়মবহির্ভূত। ওই সিদ্ধান্তের ভিত্তিতেই উচ্ছেদ-সংক্রান্ত নোটিশ জারি হয়। তবে অনেকে মনে করেন, খালেদা জিয়াকে বাড়ি উচ্ছেদ করার পেছনে ছিল শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসা ও ব্যক্তিগত আক্রোশ।

প্রধানমন্ত্রী থাকাকালে ২০০১ সালে শেখ হাসিনা আইন করে নিজের জন্য গণভবন বরাদ্দ নিয়েছিলেন। একই সময় তাঁর ছোট বোন শেখ রেহানাকে ধানমন্ডির ৬ নম্বর সড়কে এক বিঘার একটি সরকারি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। আজীবন তাদের জন্য এসএসএফ’র নিরাপত্তা, পৃথক আবাসন বরাদ্দ ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা দেওয়ার কথা বলা হয় আইনে।

২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে বিএনপি। এরপর শেখ হাসিনা ও রেহানার জন্য ভবন বরাদ্দ বাতিল করা হয়। খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের পেছনে এমন পদক্ষেপের ভূমিকা ছিল বলেও কেউ কেউ মনে করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন আয়োজন করে আওয়ামী লীগ। ভোট বর্জন করে বিএনপিসহ কয়েকটি দল। তারা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলন চালায়। ওই নির্বাচনের আগে (২০১৩ সালের ২৯ ডিসেম্বর) ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি ঘোষণা করা হয়। তখন বালুর ট্রাকের বেষ্টনী দিয়ে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজার ফটক অবরুদ্ধ করে রেখেছিল পুলিশ। এই বাধার কারণে নিজ বাসভবন থেকেও তখন বের হতে পারেননি খালেদা জিয়া।

নুরুল আমিন বলেন, দুদকের মামলায় খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পরও ২০১৯ সাল পর্যন্ত তিনি গাড়িচালকের দায়িত্বে ছিলেন। ২০২১ সালে করোনার সময় অসুস্থ হলে নিজে গাড়ি চালিয়ে খালেদা জিয়াকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!