নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
গিয়াসকে বারী: আপনি কেমন শিক্ষিত, আপনার সন্তানরা অশিক্ষিত?

গিয়াসকে বারী: আপনি কেমন শিক্ষিত, আপনার সন্তানরা অশিক্ষিত?

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াসউদ্দীনের মুখোশ উন্মোচন করে দেয়ার হুমকি দিয়েছেন এক সময়কার তারই ঘনিষ্ঠজন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভেকেট আব্দুল বারী ভুঁইয়া। একই সঙ্গে গিয়াসের সন্তানদের নিয়ে কটাক্ষ করে বক্তব্য রেখেছেন। গিয়াসকে প্রশ্ন রেখে বারী ভুঁইয়া বলেছেন, আপনি কেমন শিক্ষিত, আপনারা সন্তানরা অশিক্ষিত? তবে বারী ভুঁইয়া এর আগেও গিয়াস তার সন্তানদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন, যা পরবর্তীতে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এবার গিয়াসের প্রতি চরম ক্ষেপেছেন বারী ভুঁইয়া।

স্থানীয়রা বলছেন, ২০২৪ সালের আগস্ট পরবর্তীতে গিয়াসের নির্দেশে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদারকে নিয়ে নানা কটুক্তিমুলক বক্তব্য রাখতেন বারী ভুঁইয়া। এমনকি রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা সাজানো জেল খাটানোর পেছনে গিয়াসের হয়ে ভুমিকা রাখেন বারী ভুঁইয়া। কিন্তু রিয়াদ চৌধুরী কারামুক্ত হলে তার কাছে গিয়ে ক্ষমা চান এবং তাদের সঙ্গে রাজনীতি করার মত প্রকাশ করেন। বর্তমানে গিয়াস বিরোধী হয়ে টিটু, রিয়াদ রুহুল আমিনদের খুশি করতে গিয়াসের বিরুদ্ধে নানা কটুকক্তিমুলক কটাক্ষমুলক বক্তব্য রাখছেন বারী ভুঁইয়া।

জানুয়ারী শুক্রবার রাতে ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মিলাদ মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এসব মন্তব্য করেন বারী ভুঁইয়া। এতে প্রধান অতিথি ছিলেন জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী।

গিয়াসউদ্দীনকে উদ্দেশ্য করে আব্দুল বারী ভুঁইয়া বলেন, যারা এক সময় আমাদের দল করতেন, বহিষ্কৃত হয়েছেন, এখন স্বতন্ত্র নির্বাচন করছেন। উনারা কিছু কিছু শোক সভা করছেন, শোক সভায় ব্যক্তিগত কুৎসা রটনা করছেন। শোকসভাতো শোকসভাই, সেখানে তো কেউ গুনাহ অর্জনের জন্য যায় না, কারো ব্যক্তিগত দোষত্রুটি খোজার জন্য যায় না। আর আপনি যেই দোষত্রুটিগুলোর কথা বলেছেন, আগে নিজের চেহারা আয়নায় দেখুন, এসব গুণগুলো আপনার মধ্যে আছে। আপনাকে সাবধান করতে চাইনা, আপনাকে বলতে চাই যে, আগামী দিনে আপনি যদি রকম কুৎসা রটনা করেন তাহলে আপনি কখন ১৫ আগস্ট পালন করেছেন, কখন আইভীর গলায় মালা পড়িয়েছেন, সব ফাঁস করে দিবো। সুতরাং ব্যক্তিগত কুৎসা রটাবেন না। আপনি একজন অধ্যক্ষ দাবি করেন, আমরাও স্বীকার করি। কিন্তু অধ্যক্ষ মানে এই নয় আমার সন্তান অশিক্ষিত হবে। আপনি সন্তানদের শিক্ষিত করতে পারেননি, আপনি কেমন শিক্ষক? আপনি আমাদের নিয়ে টানাহেছড়া করবেন না দয়া করে, আর যদি করেন তাহলে সকল মুখোশ উন্মোচন করে দেয়া হবে।

সুত্র: যুগের নারায়ণগঞ্জ

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!