জাগো নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের ডোমারচর গ্রামের আমেরিকার নাগরিক ও সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপির সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম নুরকে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসী হাবু বাহিনী।
এ ব্যাপারে আমেরিকার নাগরিক ও বিএনপি’র নেতা নুরুল ইসলাম নুরু আড়াইহাজার থানায় সাধারন ডায়েরি করেছেন। যার নাম্বার- ১২৯ তারিখ ৩/১/২০২৬ ইং।
জিডিতে নুরুল ইসলাম উল্লেখ করেন, আড়াইহাজার এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মৃত ইমান আলীর পুত্র হাবিবুর রহমান হাবু, শরাফত আলীর পুত্র সাদ্দাম হোসেন, মৃত সিদ্দিক মিয়ার পুত্র আরাফাত সিদ্দিকী, মৃত তারা মিয়ার পুত্র মোহাম্মদ আশরাফুল ইসলাম পূর্ব হতে জান মালের ক্ষতি সাধন করা সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরি করে ছেড়ে দিচ্ছে।
যার কারনে সমাজে আমার মান সম্মান ক্ষুন্ন হচ্ছে।২০২৫ সালের ২৮ শে ডিসেম্বর বেলা ১২ঃ০০ ঘটিকার সময় আড়াইহাজার বাজারে ব্যাংকে হিসাব খুলতে আসলে উল্লেখিত সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে। এমন কি কোন রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে।
এছাড়াও পরিবারের অন্য সদস্যদের জানমালের ক্ষতি করার হুমকি দেয়।
নুরুল ইসলাম আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি আমেরিকা থেকে দেশে ফিরে আসেন নির্বাচন করার জন্য। আমি একজনের পক্ষ হয়ে কাজ করায় উল্লেখিত সন্ত্রাসীরা অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।
একটি সূত্র হতে জানা যায়, হাবিবুর রহমান হাবু, সাদ্দাম হোসেন, আরাফাত সিদ্দিকী, আশরাফুল ইসলাম এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
এরা নজরুল ইসলাম আজাদ এর অনুসারী হওয়ায় থানা পুলিশও কোন ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না।
থানায় জিডি করতে গেলে উল্লেখিত সন্ত্রাসীরা নুরুল ইসলাম কে অবরুদ্ধ করে রাখে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমকে বলেন, নুরুল ইসলাম নুরু আমার সামনে বসা আছে। উনি জিডি করতে আসছে। জিডি করে সম্মানের সহিত চলে যাবেন। আপনাকে আজগুবি কথাবার্তা কে বলেছে তার উপর হামলা হচ্ছে।




