নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে-ডিসি

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে ব্যবস্থা নেওয়া হবে-ডিসি

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, গণভোটের প্রচার–প্রচারণা ও জনসচেতনতা তৈরিতে সরকার কাজ করছে। জুলাই জাতীয় সনদ বিষয়ে অনুষ্ঠিতব্য গণভোটের ব্যালটে চারটি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ সিল দেওয়ার সুযোগ থাকবে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন–শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, সরকারি দপ্তরের কর্মকর্তা–কর্মচারীরা হোটেল, রেস্তোরাঁ, হাটবাজার, ফেরিঘাট, মসজিদ–মন্দিরসহ সর্বস্তরে গণভোটের প্রচারণায় অংশ নেবেন। তিনি ‘গণভোটের লোগো, গণভোট ও সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’—এই বার্তা জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, নির্বাচনের স্বার্থে আচরণবিধি লঙ্ঘন করলে যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সবাইকে গণভোটের প্রচার–প্রচারণায় অংশ নেওয়া এবং জনগণের মাঝে সচেতনতা তৈরির আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জেলার আইন–শৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ ভূমিকা পালন করছেন বলেও উল্লেখ করেন।

জেলা প্রশাসক বলেন, আমরা প্রত্যাশা করি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, উৎসবমুখর এবং ঐতিহাসিক হবে।

সভায় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধ, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতকরণ এবং শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ সর্বোচ্চ দায়িত্ব নিয়ে কাজ করছে।

তিনি বলেন, বর্তমানে আইন–শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি আরও স্বাভাবিক রাখতে জনগণের সহযোগিতা প্রয়োজন।

সভায় বক্তারা অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ও ছিনতাই প্রতিরোধ, যানজট নিরসন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, হকার উচ্ছেদ এবং ফ্যাসিস্টের দালালদের গ্রেপ্তারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, র‍্যাবের কোম্পানি কমান্ডার আ. রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, এনএসআই’র যুগ্ম পরিচালক দাদন মুন্সী, পিপি আবুল কালাম আজাদ জাকির, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মইনউদ্দিন আহমাদ, মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার, মহানগর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, এনসিপি জেলার প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কর্মকর্তারা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!