নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
আমি ধানের শীষে ভোট পেলে তারেক রহমান পাবেন-কাসেমী

আমি ধানের শীষে ভোট পেলে তারেক রহমান পাবেন-কাসেমী

প্রকাশিতঃ

বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মিলাদ মাহফিল এবং অসহায়দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফতুল্লা থানা কৃষক দল। রোববার (১১ জানুয়ারি) বিকেলে ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইর পাঁচতলা মোড় এলাকায় আয়োজন অনুষ্ঠিত হয়।

দোয়া মিলাদ মাহফিল শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃত্বাধীন জোটের নারায়ণগঞ্জ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি মনির হোসেন কাশেমী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া যে পরিমাণ নির্যাতন সহ্য করেছেন এবং যে ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য তিনি আন্তর্জাতিক নোবেল পুরস্কারের দাবিদার। দল থেকে বিষয়ে আওয়াজ তুলতে হবে। নারায়ণগঞ্জ থেকেই এই দাবির সূচনা করতে হবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিলে তা ধানের শীষে যাবে। ধানের শীষ পেলে আমি পাবো, আমি পেলে তারেক রহমান পাবেন, তারেক রহমান পেলে বিএনপি সরকার গঠন করবে। তাই সবাইকে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।

রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া দেশের মানুষের আস্থার জায়গা। ২০১৮ সালে মুফতি মনির হোসেন কাশেমী শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করেছিলেন, যখন কেউ এগিয়ে আসেননি। ধানের শীষ প্রতীকে নির্বাচন করায় তাকে চার বছর কারাবরণ করতে হয়েছে। সেই নির্যাতিত নেতাকে জিয়া পরিবার আমাদের জন্য পাঠিয়েছে। আমরা তাকে ভোট দিয়ে জয়ী করে তারেক রহমানকে উপহার দেবো।

অ্যাডভোকেট বারী ভূঁইয়া বলেন, খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। এরশাদ শেখ হাসিনার সঙ্গে কোনো অন্যায়ের বিষয়ে তিনি কখনো আপোষ করেননি। বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে মুফতি মনির হোসেন কাশেমীকে জয়ী করবো।

শহিদুল ইসলাম টিটু বলেন, গণতন্ত্র রক্ষায় প্রতিবারই খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন হয়েছে। এই আন্দোলনে অনেক নেতাকর্মী গুম হয়েছেন, নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে নারায়ণগঞ্জ আসনে মাওলানা মুফতি মনির হোসেন কাশেমী মনোনীত প্রার্থী। আইনি জটিলতার কারণে ধানের শীষের পরিবর্তে তিনি খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন। খেজুর গাছ আর ধানের শীষ একই সুতা গাথা।

ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমানের সভাপতিত্বে সদস্য সচিব সুমন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকির, ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মুসা।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!