জাগো নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে একটি গোপন কক্ষে তার সংসদীয় আসনের আওতাধীন আওয়ামী লীগের ৪৮ জন পলাতক নেতা ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন।
বৈঠকে দুইজন পৌরসভা মেয়র, ১০ জন ইউপি চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান ও একজন ভাইস চেয়ারম্যানসহ অনেকেই উপস্থিত ছিলেন। যাদের সবাই পলাতক আওয়ামী লীগ নেতা।
বৈঠকে উপস্থিত সবাইকে জানানো হয়, তারা যদি বিএনপি প্রার্থী আজাদের পক্ষে কাজ করেন, তাহলে সব মামলায় উচ্চ আদালত থেকে জামিন এবং এলাকায় ফিরে যাওয়ার নিশ্চয়তা দেওয়া হবে।
এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর উচিত অধিকতর তদন্ত করে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষকে এবং একই সঙ্গে বিএনপি প্রার্থীকে দ্রুত আইনের আওতায় আনা।
সুত্রঃ পিনাকী ভট্টাচার্যের ফেইসবুক থেকে নেওয়া।




