নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
নারায়ণগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

নারায়ণগঞ্জে তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নারায়ণগঞ্জে আসছেন। জেলার আড়াইহাজার উপজেলায় একটি পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। বুধবার (২১ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে এ পথসভার আয়োজন করা হয়েছে।
পথসভাটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।
জানা যায়, এ লক্ষ্যে মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র পাঠানো হয়। আবেদনে উল্লেখ করা হয়, জনসভায় যোগদানের জন্য জরুরি প্রয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হেলিকপ্টার অবতরণের জন্য পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুত করা প্রয়োজন। পাশাপাশি জনসভাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রশাসনিক সহায়তার বিষয়েও জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে।
আবেদনপত্রে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সংশ্লিষ্ট সব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা গ্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন।
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন তারেক রহমান। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরদিন থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা নির্বাচনী প্রচারে নামবেন।
কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকালে তারেক রহমান হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করবেন। এরপর সকাল ১১টায় সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদরাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। পরে মৌলভীবাজার ও হবিগঞ্জে পৃথক সমাবেশে অংশ নেবেন তিনি। ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় যোগ দেওয়ারও কথা রয়েছে তার।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!