নারায়ণগঞ্জ বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
দেওভোগে বিয়াইস্তা রাসেল ও তার বাহিনীর জমজমাট মাদক ব্যবসা!

দেওভোগে বিয়াইস্তা রাসেল ও তার বাহিনীর জমজমাট মাদক ব্যবসা!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
“ কয়লা ধুলে ময়লা যায়না” চিরন্তন এ সত্য বাক্যটি যেন প্রতিটি মাদক বিক্রেতার জন্য শতভাগ প্রযোজ্য। আর এ শব্দটি যেন ফতুল্লা মডেল থানাধীন দেওভোগ বাশমূলি এলাকার চিহ্নিত মাদক সম্রাট দুইটি হত্যা মামলার এজাহার নামীয় আসামী রাসেল ওরফে বিয়াস্তা রাসেল ও তার বাহিনীর সদস্যরা মেনে নিয়েছে আন্তরিকতার সাথে। একাধিকবার মাদকসহ প্রশাসনের বিভিন্ন সংস্থার কাছে গ্রেফতার হয়ে জেল খাটলেও তা যেন আমলে নিচ্ছেনা বাঁশমুলি এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী রাসেল ওরফে বিয়াইস্তা রাসেল।
স্থানীয়দের দেয়া তথ্যমতে, নিজাম ড্রাইভারের ছেলে রাসেল ৫ ই আগস্টের পর থেকে দেওভোগ এলাকায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজার ওপেন স্পট পরিচালনা করে আসছিলো। আর পুলিশী তৎপরতা না থাকার ফলে অত্যাধিক বেপরোয়া হয়ে উঠেছিলো রাসেল ও তার সন্ত্রাসী বাহিনীর কাছে দেশি ও বিদেশী একাধিক অস্ত্রের ভান্ডার রয়েছে গোপন সূত্রে জানা যায়।
স্থানীয়দের দেয়া তথ্যেছ জানা যায় যে, ২০২৩ সালে দেওভোগ এলাকার যুবলীগে নেতা আফজালকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে রাজু প্রধানসহ তার বাহিনীর অন্যতম সদস্য রাসেলগং। সেই হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি রাসেল দেওভোগ এলাকায় প্রকাশে মাদক স্পট খুলে ইয়াবা ট্যাবলেট ও গাজা বিক্রি করাতো। মাদক সম্রাট রাসেল দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলো। গত বছরের আগষ্ট মাসে যৌথবাহিনীর হাতে মাদকসহ আটকের পর কয়েকদিন জেল খেটে পুনরায় জামিনে এসে আগের রুপেই মাদক ব্যবসা শুরু করেছে। স্থানীয় নেতা পাতি বিএনপি নেতাদের শেল্টারে বর্তমানে দুর্দান্ত গতিতে চালাচ্ছে এ মাদক ব্যবসা। থানা পুলিশের টহল ব্যবস্থা না থাকার ফলে দিবা-রাত্র মাদকের হাট বসিয়েছে এ বিয়াইস্তা রাসেল তার বাহিনী। আর বিয়াইস্তা রাসেল বাহিনীর বিক্রিত মাদক সেবনের ফলে এবং মাদকের টাকা সংগ্রহ করতে গিয়ে পুরো এলাকা জুড়েই বেড়েছে অপরাধ প্রবনতা। চুরি,ছিনতাই,ডাকাতিসহ নানা প্রকার অপরাধে যুক্ত হচ্ছে মাদক সেবনকারীরা। অপরদিকে সেখানে বসবাসকারী প্রতিটি অভিভাবকরা পড়েছেন দু:শ্চিন্তায় তার ভবিষ্যত ছেলে-মেয়েদের নিয়ে। বিপাকে পড়েছেন বাড়ির মালিকরা কারন তাদের বাড়ির নিচে কিংবা আশপাশে প্রকাশ্যেই মাদক বিক্রি করাচ্ছেন বিয়াইস্তা রাসেল ও তার বাহিনীর সদস্যরা।
এলাকার শান্তি-শৃংখলা রক্ষা এবং যুবসমাজকে রক্ষায় স্থানীয়দের দাবী, শুধু রাসেল নয় তার বাহিনীর প্রতিটি সদস্যকে গ্রেফতারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রাখা হোক।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!