নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
মাসদাইরে আওয়ামী দোসর ও মাদকের শেল্টারদাতাদের নিয়ন্ত্রনে ধানের শীষের নির্বাচনী ক্যাম্প!

মাসদাইরে আওয়ামী দোসর ও মাদকের শেল্টারদাতাদের নিয়ন্ত্রনে ধানের শীষের নির্বাচনী ক্যাম্প!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ ৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে এনসিসি ১৩ নং ওয়ার্ডের মাসদাইর বাজার এলাকায় যে নির্বাচনী প্রচারনার অস্থায়ী ক্যাম্পটি স্থাপন করা হয়েছে সেটা মুলত স্থানীয় মাদক বিক্রেতা-শেল্টারকারী এবং আম্মাজান গ্রুপের সদস্যদের দ্বারা। যা নিয়ে দ্বিধায় পড়েছে স্থানীয়রা। তাদের প্রশ্ন,এরা কি ধানের শীষের প্রার্থী আবুল কালামকে জয়লাভের জন্য করেছে নাকি নিশ্চিত পরাজয়ের জন্য করেছে?
নারায়ণগঞ্জ ৫ আসনের সীমানার মধ্যে এনসিসির ১৮টি ওয়ার্ড এবং বন্দর উপজেলা নিয়ে গঠিত। তবে এনসিসির ২৭টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশী ভোটারের সংখ্যা ১৩ নং ওয়ার্ডে। যারফলে নির্বাচনে এ ওয়ার্ডটি গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে বলে আশাবাদী অনেক ভোটাররা। তবে নির্বাচনী ক্যাম্প স্থাপনে আওয়ামী দোসর এবং স্থানীয় চিহিৃত মাদক বিক্রেতা ও শেল্টারকারীদের স্বশরীরে সেখানে উপস্থিতি নিয়ে সাধারন ভোটারের মাঝে শংকা দেখা দিয়েছে। ১৩ নং ওয়ার্ডের মাসদাইর-গলাচিপা হচ্ছে মাদক ও অপরাধের অন্যতম জোন। গত কয়েকদিন পুর্বে গলাচিপা চেয়ারম্যান বাড়ি সংলগ্ন হতে বিপুল পরিমানে দেশীয় অস্ত্র ও মাদকসহ একজনকে গ্রেফতার করেছিলো থানা পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতেও এসই একই এলাকায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়াও অনলাইন নিউজ পোর্টালসহ স্থানীয় গনমাধ্যমে যাদের নিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে সেই তাদেরকে দিয়ে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে একটি নির্বাচন ক্যাম্প স্থাপন করেছে স্থানীয় এক বিএনপি নেতা ও কালামপুত্র আশার জনৈক পীর ভাই খ্যাত বিগত সময়ে আওয়ামী দোসর টুটুল।
আর সেই নির্বাচনী প্রচারনার ক্যাম্পের দ্বায়িত্বে রয়েছে আজমেরী ওসমানের সহযোদ্ধা পিজা শামীমের একনিষ্টকর্মী মাহাবুব ও হাবু এবং তার বাহিনীর সদস্যরা। যাদের প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে মাদক বিক্রি এবং শেল্টার দেয়া ও বিভিন্ন বাড়িতে ইমরতি মালামাল জোড়পুর্বক দেয়া।
নাম প্রকাশে অনচ্ছিুক একাধিক এলাকার সাধারন মানুষ জানান, আজমেরী ওসমানের মা যিনি আম্মাজান হিসেবে খ্যাত। বিগত আওয়ামীলীগের দীর্ঘ শাসনামলে সেই আম্মাজানের ছায়াতলে থেকে মাসদাইর ও গলাচিপা এলাকার বিভিন্ন অলিগলিতে মাদক বিক্রি-শেল্টারসহ নানাবিধ অপরাধ করে বেড়াতো। ৫ আগষ্টের পর আওয়ামী খোলস পরিবর্তন করে ক্রয়ফায়ারে নিহত মনিরুজ্জামান শাহীনের ছোটভাই আসাদুজ্জামান শামীমের হাত ধরে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বলয়ে প্রবেশ করে পুর্বের ন্যায় বর্তমানেও সেই অপকর্মের দ্বারা অব্যাহত রেখেছেন।
তারা আরও বলেন,দীর্ঘ সাধনার পর অনেক প্রার্থীকে পেছনে ফেলে ধানের শীষের প্রতিক পেয়েছেন সাবেক সাংসদ আবুল কালাম। ক্লিন ইমেজধারী আবুল কালামের ভোট নষ্ট করতেই নাকি স্থানীয় এক বিএনপি নেতা ও সাবেক এমপি কালামপুত্র আশার পীরভাই বলে খ্যাত টুটুলগং বিতর্কিত মাহাবুজ-হাবুগংদের দিয়ে নির্বাচনী ক্যাম্প পরিচালনার দ্বায়িত্ব দিয়েছে। যদিও এসকল অপরাধীদের দিয়ে কেনো ক্যাম্প বসানো হয়ে তা বরাবর অস্বীকার করছেন উক্ত বিএনপি নেতা। তিনি বলেন, এই ক্যাম্পের বিষয়ে সাবেক এমপি কন্যা বাধন এবং অ্যাড. নবী হোসেন ভালভাবে জানেন। তাদেরই একজন সহযোগি স্বপন নামে এক নেতা মাসদাইরে এ নির্বাচনী ক্যাম্পটি স্থাপন করেছেন। তবে স্থানীয়রা বলছেন এখানে ক্যাম্প বসানোটি সম্পূর্ন উক্ত বিএনপি নেতার নিয়ন্ত্রনে ছিলো।
স্থানীয় বাসিন্দা ও সাধারন ভোটারদের মতে, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মাহাবুব-হাবুগংদের নিয়ন্ত্রনে চলা ১৩ নং ওয়ার্ডে আবুল কালাম সাহেবের নির্বাচনী প্রচারনার পরিবর্তে হিতে বিপরীত হতে পারে। কারন স্থানীয় বাসিন্দারা চায় শান্তিপুর্নভাবে পরিবার-পরিজন নিয়ে চলতে। কোন মাদক বিক্রেতা কিংবা শেল্টারদাতা অথবা কোন জুলুমকারীকে পুনরায় দেখতে চায়না মাসদাইর ও গলাচিপা এলাকায় বসবাসকারীরা। মাহাবুব-হাবুগংরা ধানের শীষের প্রার্থী আবুল কালামের আর্শীবাদের পরিবর্তে অভিসাপ হয়ে দাড়াতে পারে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে।
তাই সাধারন ভোটার ও স্থানীয় বাসিন্দারা অতিদ্রুত মাহাবুব-হাবুগংদের কবল থেকে ধানের শীষের প্রার্থী আবুল কালাম সাহেবের বিজয় সুনিশ্চিত করতে অনতিবিলম্বে ১৩ নং ওয়ার্ডের মাসদাইর বাজারে হাকিম ডাক্তারের বাড়ির পাশে গড়ে উঠা নির্বাচনী ক্যাম্পটি বন্ধ করতে ধানের শীষের প্রার্থী আবুল কালাম ও তার ছেলে আবুল কাউসার আশার সুদৃষ্টি কামনা করছেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!