নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
মানব সেবায় অবদান রাখায় মার্শাল কামালকে সম্মাননা ক্রেষ্ট প্রদান

মানব সেবায় অবদান রাখায় মার্শাল কামালকে সম্মাননা ক্রেষ্ট প্রদান

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
মানব সেবায় বিশেষ অবদান রাখায় অধ্যাত্মিক সাধক মার্শাল কামালকে সম্মাননা পদক প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারী) বেলা ১২টায় চাষাড়াস্থ ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেষ্টুরেন্টে সামাজিক সংগঠন কলেজ লাইফ এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ লাইফের সভাপতি সাংবাদিক শহিদুল্লাহ রাসেল।
আলোচনা সভায় মার্শাল কামাল জানান, আমি নারায়ণগঞ্জেরই ছেলে। এখানকার মাটিতেই আমি বড় হয়েছি। আমি মার্শাল আর্ট এর সাথে সম্পৃক্ত। আপনারা জানেন যারা মার্শাল আর্ট বা এ ধরনের কোন কিছুর সাথে সম্পৃক্ত থাকে তারা মেডিটেশন নিয়মিত করেন। এছাড়াও আমি তাহাজ্জুদের নামাজও পড়ি। ১৯৯২ সালে যখন আমি সিলেটে বসবাস করি তখন থেকেই বিভিন্ন বিষয় নিয়ে আমি স্বপ্ন দেখতে থাকি। ২০০৮ সালে আমি স্বপ্নের মাধ্যমে দেখি ঐসময়ের বিরোধী দলীয় নেত্রী আমাকে নিয়ে সেনাকুঞ্জে গিয়েছেন এবং ওনার সাথে এসএসএফ ফোর্স রয়েছে৷ ২০১৩ সালে স্বপ্নে দেখি তিনি আমার বাসায় গার্ড সহ উপস্থিত হয়েছেন দুপুরে খাওয়ার জন্য।
২০১৮ সালের দিকে স্বপ্নে দেখি তিনি আমার সাথে দেখা করতে এসেছেন। তিনি বললেন আমার কাছ থেকে দোয়া নিবেন কারন পরবর্তী সরকার তিনি গঠন করবেন। ২০২৩ সালে আশ্চর্য একটি স্বপ্ন দেখলাম। শেখ হাসিনা খালি পায়ে একটা সাদা শাড়ি পড়ে চিকন ও সরু রাস্তা দিয়ে হাঁটছেন। আমাকে দেখে বললেন, ভাই আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে। এ বিষয়টি আমার কাছের কিছু বন্ধুর সাথে আলোচনা করেছি কিন্তু তারা সেটা প্রচার করতে চায় নি।
তিনি আরও বলেন, ২০২৪ সালের আমেরিকার নির্বাচনে আমি কমলা হ্যারিস এর জয় আশা করেছিলাম। কিন্তু ২৪ অক্টোবর রাতে স্বপ্ন দেখলাম তিনি আমার সাথে দেখা করতে এসেছেন এবং আমাকে অনেক কিছু কেনাকাটা করে দিয়েছেন। ২০২৪ সালে ৭/৮ নভেম্বর তারেক রহমান আমার বাসায় এসেছেন। তিনি খুব হাসি-খুশি ছিলেন এবং পরিবারের সাথে ভালো সময় কাটাচ্ছেন। তাই আমার কাছে মনে হলো ২০২৬ সালে তিনি প্রধানমন্ত্রী হবেন।
এছাড়াও ২০২৫ সালের ফেব্রুয়ারী মাসের ৪ তারিখে আমেরিকা প্রবাসী ও সিলেট জেলা বিএনপির সাবেক নেতা ওমর আশরাফ ইমনকে বলেছিলাম, বেগম খালেদা জিয়া এবারের নির্বাচন দেখে যেতে পারবেন না। তিনি ডিসেম্বর মাসের ৩০ তারিখ মৃত্যুবরণ করেন।
তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমার কোন আধ্যাত্মিক ক্ষমতা নেই। সমস্ত কিছুর মালিক মহান আল্লাহ। আমার স্বপ্নে দেখা ভবিষ্যৎ বাণী নিশ্চিত নাও হতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, নাট্যকার মুজিবুল হক পলাশ, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, দৈনিক অপরাধ দমন পত্রিকার ফটো সাংবাদিক সেলিম আহমেদ, শাহিন আহমেদ, সাংবাদিক দয়াল মাসুদ, সাংবাদিক গাফফার লিটন, ইমাম হাসান, জান্নাতুল তুলি, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!