নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে সোনারগাঁ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এসময় উপজেলা বিএনপির পক্ষ থেকে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল্লাহ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পরবর্তীতে ধারাবাহিকভাবে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনসহ উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।




