নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় ‘পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসা’ : দিনমজুরের মৃত্যু, তদন্তে পুলিশ

ফতুল্লায় ‘পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসা’ : দিনমজুরের মৃত্যু, তদন্তে পুলিশ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পল্লী চিকিৎসকের কথিত ভুল চিকিৎসায় রতন বিশ্বাস (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত রতন বিশ্বাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার চন্নার চর গ্রামের মৃত রোমান্ত বিশ্বাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি স্ত্রী-সন্তানসহ ফতুল্লার লালখাঁর মোড় এলাকায় খালেক মাতবরের বাড়িতে ভাড়া থাকতেন এবং দিনমজুর হিসেবে কাজ করতেন।

পরিবার সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন রতন। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অবস্থার অবনতি হলে স্থানীয় পল্লী চিকিৎসক শরিফুল ইসলামকে বাসায় ডেকে আনা হয়।

অভিযোগ রয়েছে, ওই চিকিৎসক রতনকে একটি ইনজেকশন প্রয়োগ এবং স্যালাইন পুশ করার কিছুক্ষণ পরই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

নিহতের স্ত্রী অনিতা বিশ্বাস জানান, “ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই রতন কাঁপতে শুরু করে এবং কান্না করছিল। তখন দ্রুত স্যালাইন খুলে ফেলা হয়। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়।”

প্রথমে তাকে শহরের খানপুর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ পাঠানোর পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর চিকিৎসকরা রতনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক আবুল বাশার জানান, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা বিষক্রিয়ার কারণে রতনের মৃত্যু হতে পারে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় এটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ ইতোমধ্যে নিহতের বাসা থেকে পল্লী চিকিৎসকের দেওয়া ওষুধ জব্দ করেছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এদিকে, স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। অপ্রশিক্ষিত পল্লী চিকিৎসকদের অবাধ চিকিৎসা কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!