রাশেদুল ইসলাম রনি :
জামালপুরের বকশীগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজনে সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল হাইয়ের সভাপতিত্বে, এসময় সহকারী কমিশনার (ভূমি) আসমা -উল -হুসনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাদিয়া আফরিন, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন,ধানুয়া কামালপুর বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার বিল্লাহ হোসেন,উপজেলা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার নওশেদ আলী, বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ, ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সাংবাদিক রাশেদুল ইসলাম রনিসহ আইনশৃঙ্খলা কমিটি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।




